Logo
Logo
×

Advertisement

খেলা

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত

Advertisement

এশিয়ান গেমসের পদক-প্রাপ্তি ও ব্যর্থতার হিসাব নিয়ে যখন দেশের ক্রীড়াঙ্গনে কাটাছেঁড়া চলছে, তখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অন্দরমহলে অন্য ছবি। একের পর এক পদত্যাগের চিঠি এসে জমা হচ্ছে।

গত মঙ্গলবার তিনজনের পর বুধবারও (১৪ অক্টোবর) পদত্যাগ করেছেন আরও তিনজন। ৩৭ সদস্যের নির্বাহী কমিটিতে ইতোমধ্যেই ছয়জনের বিদায়। সংখ্যাটা কি এখানেই থামবে?

ক্রীড়াঙ্গনের অলিন্দে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা জানিয়েছেন, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং রোয়িং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলমের পদত্যাগপত্র তার হাতে পৌঁছেছে। এই দুই নির্বাহী সদস্যের পাশাপাশি বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খানও বিওএর উপমহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে। সবাই পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন ব্যক্তিগত বিষয়।

বিওএর ৩৭ সদস্যের নির্বাহী কমিটিতে এখনও পর্যন্ত পদত্যাগ করেছেন ছয়জন—চারজন সদস্য, একজন সহসভাপতি এবং একজন উপমহাসচিব। ক্রীড়াঙ্গনে গুঞ্জন, বৃহস্পতিবার আরও কয়েক জন পদত্যাগ করতে পারেন।

মহাসচিব রানা অবশ্য বিষয়টিকে দেখছেন ব্যক্তিগত সিদ্ধান্তের নিরিখেই। তার কথায়, পদত্যাগ করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত ও অধিকার। যারা পদত্যাগপত্র দিয়েছেন, সেগুলো নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে।

চলতি মাসেই নির্বাহী কমিটির বৈঠক হতে পারে। সেই সভাতেই পরবর্তী পদক্ষেপ ও কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে দেশে গাছেরও ইতিহাস লেখা আছে

যে দেশে গাছেরও ইতিহাস লেখা আছে

আরও পড়ুন

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

ইতিহাসে কখনো যা হয়নি, সেই লজ্জার রেকর্ড দেখল ইতালির ফুটবল

ইতিহাসে কখনো যা হয়নি, সেই লজ্জার রেকর্ড দেখল ইতালির ফুটবল

৮ মিনিটে ৩ গোল করে রোমার মাঠে জিতল রিয়াল মাদ্রিদ

৮ মিনিটে ৩ গোল করে রোমার মাঠে জিতল রিয়াল মাদ্রিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম