Logo
Logo
×

Advertisement

খেলা

বাবার পথেই শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে আর্যবীরের ১৭৩

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম

বাবার পথেই শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে আর্যবীরের ১৭৩

Advertisement

আক্রমণাত্মক ব্যাটিং, চার-ছক্কার ফুলঝুরি আর বোলারদের ওপর নির্দয় শাসন—এসবই ছিল ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য। এবার যেন বাবার সেই আগ্রাসী মেজাজেরই ঝলক দেখালেন ছেলে আর্যবীর শেবাগ।

ভারতের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডে টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ১৮ বছর বয়সি এই ব্যাটার। চণ্ডীগড়ের বিপক্ষে দিল্লির হয়ে ওপেনিংয়ে নেমে খেলেছেন ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস।

১৪৩ বলের ইনিংসে আর্যবীরের ব্যাট থেকে এসেছে ১৯টি চার ও ৮টি ছক্কা। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই বড় সংগ্রহ গড়ে দিল্লি। নির্ধারিত ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৮৯ রান। দিল্লির মোট সংগ্রহের প্রায় ৬০ শতাংশই এসেছে আর্যবীরের ব্যাট থেকে।

বাবা শেবাগের মতোই শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে আস্থা রেখেছেন আর্যবীর। বড় ইনিংস খেলার চাপ না নিয়ে নিজের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ আগেই দিয়েছিলেন ভারতের সাবেক এই তারকা।

ছেলের ব্যাটিং দর্শন নিয়ে শেবাগের বক্তব্য ছিল, মাঠে চাপ থাকবেই। তবে সেই চাপকে পাশে রেখে স্বাধীনভাবে খেলতে হবে এবং নিজের সামর্থ্য তুলে ধরতে হবে। বড় রান করার চিন্তা না করে স্বাভাবিক খেলায় মনোযোগী হলে রান এমনিতেই আসবে—ছেলেকে এমন পরামর্শই দিয়েছিলেন তিনি।

চণ্ডীগড়ের বিপক্ষে আর্যবীরের ইনিংসে যেন বাবার সেই পরামর্শেরই প্রতিফলন দেখা গেল। চার-ছক্কার বৃষ্টিতে সাজানো ১৭৩ রানের ইনিংসটি তরুণ এই ব্যাটারের প্রতিভার জানান দিয়েছে নতুন করে।

এর আগে সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল আর্যবীরের। সেই সিরিজে তিন ম্যাচ খেলে তার সংগ্রহ ছিল ১০৯ রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল ৪৭ রানের। এবার ভিনু মানকড় ট্রফিতে বড় ইনিংস খেলে নিজের সামর্থ্যের আরও বড় প্রমাণ দিলেন শেবাগপুত্র।

Advertisement

Advertisement

আরও পড়ুন

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম