Logo
Logo
×

Advertisement

খেলা

পেনাল্টি মিসের পর ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ রোনালদো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

পেনাল্টি মিসের পর ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ রোনালদো

সংগৃহীত

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুঃসময় যেন শেষই হচ্ছে না। পর্তুগাল তাকে নিষিদ্ধ করেছে। সেই নিষেধাজ্ঞার খবর পাওয়ার পর আল নাসরের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি। নেমেই শিরোনামে উঠে এলেন আবার। তবে সেটা নেতিবাচক কারণে। নিওমের বিপক্ষে তিনি পেনাল্টি মিস করেছেন, এরপর ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ হয়েছেন। তাতে তার দুঃসময়টা যেন আরও দীর্ঘায়িতই হলো!

আল নাসর পেনাল্টিটা পেয়েছিল ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। নিওমের ডিফেন্ডার মোহামেদ আল দোসারি বক্সে ফাউল করেছিলেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্সকে। পেনাল্টি নিতে আসেন রোনালদো। তবে সেই স্পটকিক তিনি বারেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে।

পরের মুহূর্তটা আসে দ্বিতীয়ার্ধে। ফ্রি কিক থেকে ভেসে আসা বল হেড করে ফাঁকায় দাঁড়ানো রোনালদোর সামনে নিয়ে ফেলেছিলেন অ্যাঞ্জেলো। কিন্তু পর্তুগিজ মহাতারকা সে গোলটা করতে ব্যর্থ হন। তার সে শট লক্ষ্যের অনেক বাইরে দিয়ে বেরিয়ে যায়।

তবে এরপরও আল নাসরের জয় আটকে ছিল না। সেই অ্যাঞ্জেলো ডান পাশ থেকে নিচু ক্রস দেন বক্সের ঠিক সামনে থাকা জোয়াও ফেলিক্সকে। সেটা তিনি দারুণ এক শটে নিয়ে আছড়ে ফেলেন জালে। সেই গোলেই জয় নিশ্চিত হয় আল নাসরের।

রোনালদোর দল আল নাসর এরপর খেলবে আল ফাইসালির বিপক্ষে। তারপর তাদের জন্য অপেক্ষা করছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। সেখানে তাদের প্রতিপক্ষ আল ওয়াসল।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

দলকে হতাশ করেছিলেন রোনালদো: এরিক টেন হাগ

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে টপকালেন রোনালদো

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

পর্তুগালে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো!

রোনালদোর সিদ্ধান্ত  সব দিক থেকেই ভুল ছিল: রুনি

রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

সৌদি লিগে স্থগিত রোনালদোর আল নাসরের ম্যাচ

আরও পড়ুন

পেনাল্টি মিসের পর ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ রোনালদো

পেনাল্টি মিসের পর ফাঁকা জালেও গোল করতে ব্যর্থ রোনালদো

উপেক্ষা করেই যাচ্ছে ভারত, তবু আশা ছাড়ছেন না শামি

উপেক্ষা করেই যাচ্ছে ভারত, তবু আশা ছাড়ছেন না শামি

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম