চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগের ড্রাফট সম্পন্ন, মাঠে গড়াচ্ছে কাল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
স্থানীয় ক্রিকেটের বিকাশ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ তৈরির লক্ষ্যে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি-টোয়েন্টি লীগ (সিএফএল) ২০২৬’। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বহদ্দারহাট সংলগ্ন সিকো এরিনায় স্পোর্টিফাই ইভেন্টসের আয়োজনে গালা নাইট ও প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রচারচিত্র প্রদর্শন ও চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান ও ছয় ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরা।
এবারের আসরে অংশ নিচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাব, এনএসটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস, আম্বিয়া স্পোর্টস ও বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব। ড্রাফট কমিশনার রবিউল হক চৌধুরীর পরিচালনায় সফটওয়্যারভিত্তিক ১৩ রাউন্ডের ড্রাফটে প্রতি নির্বাচনে ৯০ সেকেন্ড সময় দিয়ে প্রতিটি দলের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত হয়। প্রতি দলে আছেন ২ জন ডিরেক্ট সাইনিং, ৯ জন প্রিমিয়ার লীগ, ৩ জন প্রথম বিভাগ এবং ১ জন প্রমিজিং স্টার ক্রিকেটার। পারিশ্রমিক যথাক্রমে ৪০, ২৫, ১৫ ও ১০ হাজার টাকা।
গত দুই মৌসুমে প্রিমিয়ার লীগ, প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের তালিকা থেকে স্কোয়াড গড়া হয়েছে। আয়োজকদের আশা, টুর্নামেন্টটি স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশ ও আর্থিক সুরক্ষায় ভূমিকা রাখবে।
টাইটেল স্পনসর ফোরএইচ গ্রুপ। এনএইচটি স্পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মো. তানসির প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারের প্রতিশ্রুতি দিয়েছেন।
আগামী ২২ অক্টোবর সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে মাঠের লড়াই। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।
