Logo
Logo
×

Advertisement

খেলা

‘সমালোচিত’ ভিডিও নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

‘সমালোচিত’ ভিডিও নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ হিসেবে পরিচিত সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ সাধারণত বিতর্ক থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের সঙ্গে তার একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

এবার সেই বিতর্কের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। একই সঙ্গে ভিডিওটি সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বিতর্কের সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশের জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্ব পেতে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন। এ ধরনের বিনিয়োগের জন্য অর্থ বিদেশে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি মাহমুদউল্লাহর মতো পরিচিত একজন ক্রিকেটারের এমন প্রচারের সঙ্গে যুক্ত থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যা দেন মাহমুদউল্লাহ। তার বক্তব্য অনুযায়ী, জমজম ব্রাদার্সের সঙ্গে তার পরিচয় হয়েছিল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। পরে প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তাদের অফিসে গেলে একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের প্রচারণামূলক ভিডিও ধারণের অনুরোধ করা হয় তাকে। তবে ওই প্রকল্প সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না বলে জানিয়েছেন তিনি।

নিজের পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’

ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি আরও লেখেন, ‘কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের আমন্ত্রণে একদিন তাদের অফিসে গেলে, তারা তাদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যাবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’

ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর সেটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন মাহমুদউল্লাহ। তার অনুরোধের পর কয়েক ঘণ্টার মধ্যেই জমজম ব্রাদার্সের সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি মুছে ফেলা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে রিয়াদ লেখেন, ‘আমার অনুরোধে তারা কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেন।’

অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ বিব্রত বা বিভ্রান্ত হয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটার। নিজের দীর্ঘ ক্যারিয়ারে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

মাহমুদউল্লাহ লেখেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করে পোস্টের শেষাংশে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সবার ভালোবাসা, সমর্থন ও বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশের সাবেক এই তারকা ক্রিকেটার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

যুব দলের কোচিং প্যানেলে তিন তারকা

যুব দলের কোচিং প্যানেলে তিন তারকা

আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন

আজই সাকিব-রিয়াদের রেকর্ড ভেঙে দিতে পারেন লিটন

ব্যাটিং অর্ডার ঘনঘন পরিবর্তন হতো, আমি ‘না’ করতাম না: মাহমুদউল্লাহ

ব্যাটিং অর্ডার ঘনঘন পরিবর্তন হতো, আমি ‘না’ করতাম না: মাহমুদউল্লাহ

আর কতদিন খেলবেন, জানালেন মাহমুদউল্লাহ

আর কতদিন খেলবেন, জানালেন মাহমুদউল্লাহ

আশরাফুলের চোখে বাংলাদেশের সেরা ফিনিশার মাহমুদউল্লাহ

আশরাফুলের চোখে বাংলাদেশের সেরা ফিনিশার মাহমুদউল্লাহ

আরও পড়ুন

আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বায়ার্ন কোচ

আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বায়ার্ন কোচ

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন

ব্যালন ডি’অর প্রসঙ্গ বায়ার্নের রহস্যময়ী পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে?

বায়ার্নের রহস্যময়ী পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে?

‘সমালোচিত’ ভিডিও নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

‘সমালোচিত’ ভিডিও নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম