Logo
Logo
×

Advertisement

খেলা

ফাইনালে ভারতের বিপক্ষে ১২ গোলে হারল বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

ফাইনালে ভারতের বিপক্ষে ১২ গোলে হারল বাংলাদেশ

Advertisement

শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশের নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফি-র ফাইনালে ২৮-১৬ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত।

গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নিয়েছিল নেপাল ও মালদ্বীপ। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে শিরোপার অন্যতম দাবিদার হয়ে ওঠে ভারত। শেষ পর্যন্ত ফাইনালেও নিজেদের আধিপত্য ধরে রেখে ট্রফি জিতে নেয় দলটি।

অন্যদিকে, ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে নামলেও ভারতের বাধা পেরোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১২ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে রানার্সআপ হয়েই।

শিরোপা হাতছাড়া হলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য যাচাই করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে সামনে দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) থাকায় এই প্রতিযোগিতাকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে দলসংশ্লিষ্টরা।

এসএ গেমসকে সামনে রেখে ইতোমধ্যে প্রায় তিন মাসের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে প্রাথমিকভাবে ৯০ জন খেলোয়াড়কে বিবেচনায় নেওয়া হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ১৭ জন।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অর্জিত অভিজ্ঞতা আগামী দিনের প্রতিযোগিতায় কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। ফাইনালে হারলেও নিজেদের দুর্বলতা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার মাধ্যমে এসএ গেমসে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দারুণ প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

দারুণ প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

ফাইনালে ভারতের বিপক্ষে ১২ গোলে হারল বাংলাদেশ

ফাইনালে ভারতের বিপক্ষে ১২ গোলে হারল বাংলাদেশ

ওয়ানডে অভিষেকের পরদিনই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

ওয়ানডে অভিষেকের পরদিনই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

নতুন বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

নতুন বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম