ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যালন ডি’অর ঘোষণার আরও কিছু দিন বাকি আছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক অনুষ্ঠানে জানা যাবে গেল বছরের বর্ষসেরা ফুটবলার কে। তবে তার আগেই অন্য এক বর্ষসেরা পুরস্কারের ঘোষণা চলে এসেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়ে দিয়েছে তাদের চোখে ২০২৫-২৬ মৌসুমের সেরা ১০০ ফুটবলার কারা। তবে এই তালিকা হতাশ করেছে লিওনেল মেসি থেকে শুরু করে লামিন ইয়ামালকেও।
প্রতিবছর ‘মার্কা’ এই ‘টপ ১০০ প্লেয়ার্স’ তালিকা তৈরি করে। এবার ২০০ জনের বেশি সাবেক খেলোয়াড়, সাংবাদিক ও বিশ্লেষক ভোট দিয়েছেন। তারা বিশ্বের নানা দেশের। তারা পুরো মৌসুমে ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিচার করেছেন।
তালিকার এক নম্বরে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার গেল মৌসুমে দারুণ সময় কাটিয়েছেন। দুই নম্বরে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সেলোনাকে লা লিগা জেতানোর পাশাপাশি তিনি স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপও। তিন নম্বরে আছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনি গেল মৌসুমে কিছু না জিতলেও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন।
চার নম্বরে আছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি এরনান্দেজ, যিনি বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন। পাঁচে আছেন প্যারিস সেইন্ট জার্মেইঁর জর্জিয়ান তারকা কভিচা কভারাৎশখেলিয়া। ছয়ে আছেন ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি, ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালে। মেসির ঠিক পরে সাতে আছেন পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইস।
সেরা দশ পূর্ণ করেছেন আরও তিনজন। আটে আছেন বায়ার্নের মাইকেল ওলিসে। নয়ে পিএসজির উসমান দেম্বেলে। দুজনই ফ্রান্সের। দশে আছেন বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সি। তিনি স্পেনের।
রিয়াল মাদ্রিদের তারকারা তালিকার নানা জায়গায় ছড়িয়ে আছেন। ইংল্যান্ডের জুড বেলিংহাম আছেন ১৫ নম্বরে। তিনি পিছনে ফেলেছেন সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে। ব্রাজিলের এই খেলোয়াড় আছেন ২২ নম্বরে।
রিয়ালের গোলকিপার থিবো কোর্তোয়া ২৮ নম্বরে। তিনি বেলজিয়ামের। তুরস্কের আর্দা গুলের জায়গা ৪৭ নম্বরে।
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন ৩৩ নম্বরে। তিনি আল নাসরের অধিনায়ক। একই দলের সতীর্থ জোয়াও ফেলিক্স নেমে গেছেন ৭০ নম্বরে।
তালিকায় বার্সেলোনার ভিড় চোখে পড়ার মতো। ব্রাজিলের রাফিনিয়া আছেন ১৩ নম্বরে। স্পেনের পেদ্রি ১৪ নম্বরে। ফেরান তোরেস ১৭ নম্বরে। দানি ওলমো ২১ নম্বরে। গোলকিপার জোয়ান গার্সিয়া আছেন ৪২ নম্বরে। এরিক গার্সিয়া ৫৫ নম্বরে।
পিএসজির তিনজন আছেন সেরা দশে। তারা কভারাৎসখেলিয়া, ফাবিয়ান রুইস ও দেমবেলে। মরক্কোর তারকা আশরাফ হাকিমি আছেন ২০ নম্বরে। ভিতিনহা, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, মার্কিনিয়োস ও উইলিয়ান পাচো আছেন বিভিন্ন অবস্থানে।
ইউরোপের বড় লিগের বাইরের খেলোয়াড়দেরও জায়গা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় নাম ইন্টার মিয়ামির মেসি ও আল নাসরের রোনালদো।
