Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

Advertisement

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। রোববার দ্বিতীয় দিনের খেলায় ভিন্ন দুই ম্যাচে দ্বিশতক তুলে নিয়েছেন তারা। ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ২৮২ রানে থামেন নাঈম। অন্যদিকে, ২১৭ রান নিয়ে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা দেখেন রবিন।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংস উপহার দেন ঢাকা বিভাগের ওপেনার নাঈম শেখ। ৩৬৯ বল মোকাবিলা করে ২৮২ রান করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংস। চলতি জাতীয় ক্রিকেট লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ব্যাটার। এখন পর্যন্ত ছয় ইনিংসে দুই সেঞ্চুরি ও একটি দ্বিশতকের সাহায্যে তার সংগ্রহ ৫৬১ রান।

অন্যদিকে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নিজের প্রথম দ্বিশতক তুলে নেন ময়মনসিংহ বিভাগের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ৩৫১ বলের ইনিংসে ২০টি চার ও দুটি ছক্কায় ২১৭ রান করে অপরাজিত থাকেন তিনি। রবিনের এই দুর্দান্ত ব্যাটিংয়ের পর ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ বিভাগ।

চলতি আসরে এটি রবিনের তৃতীয় শতরানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি রান সংগ্রহেও সবার ওপরে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ১০২.৮৩ গড়ে তার মোট রান ৬১৭।

একই দিনে দুই ওপেনারের এমন বড় ইনিংস জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডকে দিয়েছে বাড়তি মাত্রা। নাঈমের ক্যারিয়ারসেরা ২৮২ এবং রবিনের প্রথম দ্বিশতক—দুই ইনিংসেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন এই দুই ব্যাটার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো

চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম