Logo
Logo
×
   

Advertisement

খেলা

আর্জেন্টিনায় সালার শেষকৃত্য আজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১২ এএম

আর্জেন্টিনায় সালার শেষকৃত্য আজ

এমিলিয়ানো সালা। ফাইল ছবি

Advertisement

ফুটবলার এমিলিয়ানো সালার শেষকৃত্য অনুষ্ঠান আজ। আর্জেন্টিনা কার্ডিফ সিটি ক্লাবের পাশের একটি জিমনেশিয়ামের মাঠে এই শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 

এর আগে সালার লাশ লন্ডন থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর লাশটি শেষকৃত্যের জন্য ইয়ুথ ক্লাবের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ফরাসি ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলা সালা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে চুক্তিবদ্ধ হন। 

এজন্য নঁতে থেকে বিমানে করে গত ২১ জানুয়ারি কার্ডিফের উদ্দেশে উড়াল দেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে ইংলিশ চ্যানেলের গার্নসি দ্বীপ অতিক্রম করার সময় প্লেনটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা করা ইংলিশ চ্যানেলে দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর গত ৩ ফেব্রুয়ারি প্লেনটির ধ্বংসাবশেষ শনাক্ত করে অনুসন্ধানকারী দল। ওই সময়ই ধ্বংসাবশেষের মধ্যে মৃতদেহ দৃশ্যমান হয়।

Advertisement

এমিলিয়ানো সালা আর্জেন্টিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম