Logo
Logo
×

Advertisement

খেলা

আবারও ফিফা-এএফসিতে কিরণ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ০২:৩২ পিএম

আবারও ফিফা-এএফসিতে কিরণ

মাহফুজা আক্তার কিরণ।ছবি: সংগৃহীত

Advertisement

আবারও ফিফা ও এএফসির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরন।তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির ২০তম কংগ্রেসে তিনি এ পদে নির্বাচিত হন। 

সদস্য পদে কিরণ তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মালদ্বীপের মরিয়ম মোহামেদকে হারিয়েছেন। এই কমিটি ২০২৩ সালের এশিয়ান কাপ কোথায় হবে তার সিদ্ধান্ত নেবে। 

এএফসির সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন শেখ সামলান বিন ইব্রাহিম আল খেলাইফি। আগের মেয়াদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এএফসির সদস্য পদে নির্বাচিত মাহফুজা কিরণ বর্তমানে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আছেন। এছাড়া বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান তিনি। এর আগে ফিফা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। এবারও ধরে রেখেছেন ওই পদ। 

 

Advertisement

কিরণ

Advertisement

আরও পড়ুন

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম