Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

Advertisement

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের দিনেই পেশাদার ফুটবলকে বিদায় বললেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ পেদ্রো রদ্রিগেজ। বুধবার বুয়েনেস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামেন মেসি। একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

এক আবেগঘন বার্তায় পেদ্রো জানান, ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখার সময় এসেছে বলে তিনি মনে করছেন। ফুটবলে নিজের স্বপ্ন পূরণ করতে পারায় গর্ব প্রকাশের পাশাপাশি এতদিন যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা পেদ্রো ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ ছিলেন। পেপ গার্দিওলার অধীনে তিনি জিতেছেন ঐতিহাসিক ট্রেবল ও সেক্সটাপল। দীর্ঘ সাত বছরের বার্সা অধ্যায়ে ৩২১ ম্যাচে ৯৯ গোল করেন এই উইঙ্গার এবং ক্লাবটির হয়ে জেতেন ২০টি শিরোপা।

বার্সেলোনার পাশাপাশি স্পেনের সোনালি প্রজন্মেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পেদ্রো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন তিনি। দুই বছর পর ইউরো চ্যাম্পিয়ন দলেও ছিলেন এই ফরোয়ার্ড। ফলে ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি।

বার্সেলোনা ছাড়ার পর চেলসিতে যোগ দিয়ে প্রিমিয়ার লিগেও সাফল্য পান পেদ্রো। এরপর ইতালির রোমা ও লাজিওর হয়ে সিরি আ-তে খেলেছেন। লাজিওতেই শেষ হয়েছে তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ার।

বিদায়ী বার্তায় বার্সেলোনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেদ্রো। ইতিহাসের অন্যতম সেরা বার্সেলোনা দলের অংশ হতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় উল্লেখ করে তিনি জানান, ক্লাবটির প্রতি তার ভালোবাসা ও সমর্থন সবসময়ই অটুট থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

মেসি আমাকে অনেক ভুগিয়েছে: মদ্রিচ

মেসি আমাকে অনেক ভুগিয়েছে: মদ্রিচ

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

মেসির বিদায়ে অশ্রুসজল এনজো সামনে এলো ২০১৫ সালে লেখা সেই চিঠি

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

‘একা ম্যাচ জেতানো খেলোয়াড়টি আর দলের সঙ্গে নেই’ —ম্যাচ শেষে আবেগাপ্লুত স্কালোনি

আরও পড়ুন

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম