Logo
Logo
×
   

Advertisement

খেলা

গম্ভীরকে আফ্রিদির নতুন বার্তা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০১৯, ০৮:২২ পিএম

গম্ভীরকে আফ্রিদির নতুন বার্তা

Advertisement

শহীদ আফ্রিদি ও গৌতম গম্ভীরের মধ্যে কিছুদিন ধরে নানা উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। মাঠে দুজনের দ্বৈরথ ছিলই। বাইরেও সুযোগ পেলেই নানা ইস্যুতে একে অপরকে ধুয়ে দেন তারা। তবে হঠাৎ ৩৬০ ডিগ্রি বেঁকে গেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ভারতীয় সাবেক ওপেনারের জন্য ভালোবার্সা বার্তা পাঠিয়েছেন তিনি।

গেল সপ্তাহে ভারত-পাকিস্তানে প্রকাশিত হয়েছে আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’। বইটির এক অংশে গম্ভীরকে ব্যক্তিত্বহীন বলে উল্লেখ করেন বুমবুমখ্যাত ক্রিকেটার। পরে পাক অলরাউন্ডারকেও আক্রমণ করেন ভারতীয় ক্রিকেটার। আফ্রিদিকে ‘মানসিক রোগী’ বলে অ্যাখ্যায়িত করেন তিনি।

এ নিয়ে দুজনের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছিল। অবশেষে গম্ভীরকে ভালোবাসার বার্তা দিলেন আফ্রিদি। আফ্রিদি বলেছেন, গম্ভীরের জন্য আমার হৃদয়ে খারাপ কিছু নেই। সেই ম্যাচে আমরা একে অপরের দিকে তেড়ে গিয়েছিলাম। পরে নিজেদের ভুল বুঝতে পারি। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। পড়শী দলটিতে আমার অনেক বন্ধু রয়েছে। ওর সঙ্গে আবার কোথাও সাক্ষাৎ হলে আমি সৌহার্দ্য বিনিময় করব।

২০০৭ সালে কানপুরে ভারত-পাকিস্তান ওয়ানডে লড়াইয়ে গম্ভীরের সঙ্গে সংষর্ষ বাঁধে আফ্রিদির। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে দুজনই শাস্তি পান। পরেও সেই রেশ থেকে যায়। কয়েকদিন আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

সূত্র: ক্রিকট্র্যাকার

Advertisement

আফ্রিদি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম