Logo
Logo
×

Advertisement

খেলা

সেঞ্চুরির পর বাবর আজমের সেজদা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ১২:৪৭ এএম

সেঞ্চুরির পর বাবর আজমের সেজদা

বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার পর আল্লাহর শুকরিয়া আদায় করছেন বাবর আজম। ছবি: টুইটার

Advertisement

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন বাবর আজম। শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা দেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। 

বাবরের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে দাপুটে জয় পায় পাকিস্তান। কিউইদের বিপক্ষে ৬ উইকেটে জিতে সেমির স্বপ্ন জোরালো করল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।  

বুধবার ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৭ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন জেমস নিশাম। ৬৪ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

টার্গেট তাড়া করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের জয়ে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৭০তম ম্যাচে ১০ম সেঞ্চুরি করেছেন বাবর আজম। তবে বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি।  এদিন ১২৭ বলে ১১টি বাউন্ডারিতে ১০১ রান করেন বাবর। 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৩৭/৬ (নিশাম ৯৭*, গ্রান্ডহোম ৬৪, উইলিয়ামসন ৪১, মুনরো ১২; শাহীন ৩/২৮)।

পাকিস্তান: ৪৯.১ ওভারে ২৪১/৪ (বাবর আজম ১০১*, হারিস ৬৮,হাফিজ ৩২, ইমাম-উল ১৯, ফখর জামান ৯)।

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

Advertisement

বাবর আজম সেঞ্চুরি সেজদা

Advertisement

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে তিলকের বিশ্ব রেকর্ড

তিলক-নীতিশের জুটির রেকর্ডে ভারতের জয়

তিলক-নীতিশের জুটির রেকর্ডে ভারতের জয়

চার বছর পর ফিরেই ছিটকে গেলেন নরকিয়া

চার বছর পর ফিরেই ছিটকে গেলেন নরকিয়া

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম