Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের ক্রিকেটে স্টিভ রোডসের অধ্যায় শেষ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ১০:৪১ পিএম

বাংলাদেশের ক্রিকেটে স্টিভ রোডসের অধ্যায় শেষ

মাশরাফি বিন মুর্তজার কাঁধে হাত রেখে এভাবেই আরও ছয় মাস কাজ করতে চেয়েছিলেন স্টিভ রোডস। ফাইল ছবি

Advertisement

বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর বাংলাদেশের ক্রিকেটকে ঠিক অন্ধকার ঘিরে না ধরলেও একটা ঝড় তো অনুমিত ছিলই। সোমবার বিসিবি নিশ্চিত করলো হেড কোচ স্টিভ রোডসের অধ্যায়ও শেষ হয়ে গেছে।

ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের ভবিষ্যৎও ঝুলছে। স্পিন কোচ সুনীল যোশি, ফিল্ডিং কোচ রায়ান কুকও নাকি আর টাইগারদের সঙ্গে থাকছেন না।

জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রোডসের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। 

তিনি জানিয়েছেন, স্টিভ রোডসের সঙ্গে আমরা একটা পারস্পরিক বোঝাপড়ায় এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ না করার। বিশ্বকাপের পর প্রতিটি বোর্ডই ক্রিকেটার ও কোচদের পারফরম্যান্স পুনর্বিবেচনা করে থাকে। সেদিক থেকে আমরা বসেছিলাম। এগুলো আসলে একতরফা হয় না। 

তিনি আরও বলেন, দুই পক্ষের সিদ্ধান্ত নিয়েই হয়। কোচ থাকতে পারবে কি পারবে না, এটা কোচের ইচ্ছার যেমন দরকার হয়, আমাদেরও সিদ্ধান্তের দরকার হয়। সেদিক থেকে দুই পক্ষই রাজি হয়েছি। বোর্ড এবং স্টিভ রোডস সমঝোতায় এসেছে আর একসঙ্গে কাজ না করার ব্যাপারে।

Advertisement

বিশ্বকাপ কোচ রোডস

Advertisement

আরও পড়ুন

রেফারির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে শাস্তি পেলেন আরবেলোয়া

রেফারির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে শাস্তি পেলেন আরবেলোয়া

টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট, ইতিহাস গড়লেন প্রোটিয়া পেসার

টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট, ইতিহাস গড়লেন প্রোটিয়া পেসার

কবে অবসর নেবেন, জানিয়ে দিলেন সিকান্দার রাজা

কবে অবসর নেবেন, জানিয়ে দিলেন সিকান্দার রাজা

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম