Logo
Logo
×

Advertisement

খেলা

কোহলির কড়া সমালোচনায় গম্ভীর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ১১:১২ এএম

কোহলির কড়া সমালোচনায় গম্ভীর

Advertisement

গ্রুপপর্বে প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়েছে ভারত। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে নকআউট পর্বে পা দিয়েছিল তারা। তবে সেমিফাইনালে সেই প্রতাপের ছিঁটেফোটাও দেখা গেল না। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া।

টুর্নামেন্টজুড়ে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে সোচ্চার ছিলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। বরাবরই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আসছেন তিনি। সেমি থেকে ছিটকে পড়ায় আরেকবার কোহলিকে ধুয়ে দিলেন গম্ভীর।

তিনি বলেন, ধোনি ও রোহিত আছে বলেই মাঠে দল চালিয়ে যেতে পারছে কোহলি। সে দুর্দান্ত ব্যাটসম্যান, তবে ভালো অধিনায়ক নয়। সেরকম নেতা হলে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করত ও। বেশিরভাগ সময়ই তার দল থাকে আট নম্বরে।

গম্ভীর বলেন, জাতীয় দলে বিরাটের সঙ্গে থাকে ধোনি। কিন্তু আইপিএলে তাকে পায় না সে। তখনই ফারাকটা বোঝা যায়। আরসিবি ও ভারতের হয়ে খেলার সময় কোহলির অধিনায়কত্বের আকাশ-পাতাল ফারাক পরিলক্ষিত হয়। টিম ইন্ডিয়াকে পরিচালনার সময় তাকে পরামর্শ দেয় রোহিত ও ধোনি। কিন্তু আরসিবিতে সেই সুযোগ নেই। ব্যর্থতার এটাই আসল কারণ।

Advertisement

গম্ভীর

Advertisement

আরও পড়ুন

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

প্যারিসে দাঙ্গার সুযোগে মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড চুরি

প্যারিসে দাঙ্গার সুযোগে মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড চুরি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

ইনফান্তিনোর গদি নাড়িয়ে দিল উয়েফা

ইনফান্তিনোর গদি নাড়িয়ে দিল উয়েফা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম