Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপও ইংল্যান্ড জিতবে: ভন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০৫:২৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপও ইংল্যান্ড জিতবে: ভন

Advertisement

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলছেন, ইয়ন মরগ্যানের নেতৃত্বাধীন দলটি যেভাবে বিশ্বকাপ জিতেছে, তারা যদি এই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে তাহলে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতবে ইংল্যান্ড।

বিবিসি রেডিও ফাইভকে মাইকেল ভন বলেছেন, গত চার বছর ধরে যেভাবে খেলে শেষ অবধি বিশ্বকাপ জিতল ইয়ন মরগ্যানের নেতৃত্বাধীন দল, সেভাবে চালিয়ে গেলে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাফল্য পাবে। 

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া ইংলিশ সাবেক অধিনায়ক ভন আরও বলেন, গত ছয় সপ্তাহের অভিজ্ঞতাকে সম্বল করে ইংল্যান্ডের ক্রিকেটারদের এখন টেস্টেও ধারাবাহিকতা আনতে হবে। তিন ফরম্যাটের ক্রিকেটে একইরকম সফল হতে পারে এরা।

মাইকেল ভন বলেন, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাটে বিশ্বে একনম্বর দল হওয়ার ক্ষমতা আছে এই ইংল্যান্ড দলটার।

তিনি আরও বলেন, বিশ্বকাপ জয়ের ফলে ইংল্যান্ডের তরুণ ক্রিকেটাররা উৎসাহিত হবে। ক্রিকেটকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার কাজটা এদের থেকে ভালো কেউ করতে পারবে বলে মনে হয় না। এদের দেখেই তো ছেলেমেয়েরা ক্রিকেট মাঠে আসবে।

Advertisement

বিশ্বকাপ ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম