Logo
Logo
×

Advertisement

খেলা

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

ফাইল ছবি

Advertisement

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলার জন্য অস্ট্রেলিয়ার চিকিৎসকেরা তাকে ছাড়পত্র দিয়েছেন।

ল্যাব্রাম টিয়ারের কারণে দক্ষিণ আফ্রিকায় চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন রানা। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষ করে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। সেখানে নামী চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষাও হয়েছে।

ক্রিকবাজ জানাচ্ছে, রানা এখন পুরো গতিতে বোলিং করছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি বিসিবিকে নিজের শারীরিক অবস্থার কথা জানান। এক সূত্র ক্রিকবাজকে বলেছেন, ‘তিনি বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।’

রানার চোটের তালিকা বেশ লম্বা। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিনি গ্রেড টু সাইড স্ট্রেইনে পড়েন। এ কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। এরপর পুনর্বাসনের সময় গ্লুটে নতুন চোট পান। তাই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হওয়া ত্রিদেশীয় সিরিজেও তিনি ছিলেন না। পরে ল্যাব্রাম টিয়ারের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও বাদ পড়েন।

এর আগে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, রানাকে তাড়াহুড়ো করে ফেরানোর কোনো তাড়া নেই। তবে বর্তমান অবস্থা বলছে, ওয়ানডে সিরিজে ফেরার মতো যথেষ্ট সেরে উঠেছেন তিনি। জানা গেছে, বিসিবির মেডিকেল টিম ২৪ নভেম্বর পর্যন্ত একটি পরিকল্পনা করেছে। এর মধ্য দিয়ে রানার অগ্রগতি যাচাই করা হবে। এরপর দলের ব্যবস্থাপনা তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লর্ডসে নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ, কবে কখন হবে?

লর্ডসে নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ, কবে কখন হবে?

দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে

দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে

ছিটকে গেলেন হাসান মাহমুদ, চোট কতটা গুরুতর তার?

ছিটকে গেলেন হাসান মাহমুদ, চোট কতটা গুরুতর তার?

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

আরও পড়ুন

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

লর্ডসে নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ, কবে কখন হবে?

লর্ডসে নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ, কবে কখন হবে?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

এমএলএসে মেসির বেতনের ধারেকাছেও নেই লেভান্ডভস্কি, কে কত পান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম