Logo
Logo
×

Advertisement

খেলা

দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে

সংগৃহীত

Advertisement

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছেন না। পায়ের কাফ মাসলে চোটের কারণে তিনি ছিটকে গেছেন। 

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। আগেও কাফের সমস্যায় ভুগেছেন তিনি। তাই সোমবার শুরু হতে যাওয়া সেঞ্চুরিয়ন টেস্টে তাকে পাওয়া যাবে না।

বাভুমা সংবাদমাধ্যমকে বলেন, ‘এই অবস্থায় পড়ে আমি হতাশ। এখন আমি পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব ফিরতে চাই।’ 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তিনি বলেন, ‘এখনই বলা কঠিন, ওয়ানডেতে আমি প্রস্তুত থাকব কি না।’

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান করেছিল। তবু দক্ষিণ আফ্রিকা সহজ জয় পায়। বাভুমার মতে, সাম্প্রতিক সময়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যই তার দলের বড় পাওনা।

তিনি বলেন, ‘আমি আগে বলেছিলাম, আমরা আরও নির্মম হতে চাই। এটা হয়তো একেকজনের কাছে একেক রকম। আমার কাছে সুযোগ ছিল ধৈর্য ধরে দলের জন্য কিছু করে দেখানোর।’

নিজেদের বোলিং নিয়েও খোলামেলা কথা বলেন বাভুমা। বাংলাদেশের প্রথম ইনিংসে বোলিংয়ে দল মানে পৌঁছাতে পারেনি বলে স্বীকার করেন তিনি। ‘আমরা নিজেরাই মানছি, বোলিংয়ে যে মান চেয়েছিলাম, সেটা ছিল না। হয়তো পরিস্থিতির সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া উচিত ছিল, তত দ্রুত পারিনি। আমরা সম্ভবত উইকেটে আরও একটু গতি আশা করেছিলাম।’

দ্বিতীয় টেস্টে শীর্ষ সারিতে বাভুমাকে মিস করবে দক্ষিণ আফ্রিকা। তবে ওপেনার মার্কেস অ্যাকারম্যান দারুণ ফর্মে আছেন। জোহানেসবার্গে প্রথম ইনিংসে প্রায় ১০০ স্ট্রাইক রেটে ১৫৭ রান করেছেন তিনি।

অ্যাকারম্যান সম্পর্কে বাভুমা বলেন, ‘আমি যদি তার বিপক্ষে অধিনায়কত্ব করি, তাহলে সে আমার জন্য মাথাব্যথা। সে অদ্ভুত জায়গায় বল মারে। তার ব্যাটিং মোটেই গতানুগতিক নয়। কিন্তু যখন তার দিন আসে, সে এমন ইনিংস খেলে, যা আমাদের জেতার মতো অবস্থানে নিয়ে যায়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছিটকে গেলেন হাসান মাহমুদ, চোট কতটা গুরুতর তার?

ছিটকে গেলেন হাসান মাহমুদ, চোট কতটা গুরুতর তার?

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন

দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে

দুঃসংবাদ দ. আফ্রিকা শিবিরেও, চোট ছিটকে দিল বাভুমাকে

ছিটকে গেলেন হাসান মাহমুদ, চোট কতটা গুরুতর তার?

ছিটকে গেলেন হাসান মাহমুদ, চোট কতটা গুরুতর তার?

আজকের খেলা: ২০ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ২০ নভেম্বর ২০২৬

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম