লর্ডসে নেপালের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ, কবে কখন হবে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম
২০২৪ বিশ্বকাপে সবশেষ দেখায় নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একমাত্র টেস্ট খেলবে আগামী বছর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই ম্যাচ শুরু হওয়ার কথা ২৮ মে। ক্রিকবাজের খবর, ঐতিহাসিক সেই টেস্ট ম্যাচের পর লর্ডসে এই প্রথম একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।
আগামী ৩ জুন খুদে সংস্করণের ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসি জানিয়েছে, বাংলাদেশ ও নেপালের ক্রিকটপ্রেমীরা যাতে ম্যাচ সরাসরি টেলিভিশনে দেখতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশের জন্য একটি বিশেষ উপলক্ষ্য। এর অংশ হতে পেরে আমরা আনন্দিত।’
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ লর্ডসে এই প্রথম টেস্ট ম্যাচ খেলবে। আর লর্ডসে বাংলাদেশ পুরুষ দল প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এর আগে এই বছরের শুরুতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে প্রথমবার খেলেছিল বাংলাদেশ নারী দল।
