Logo
Logo
×

Advertisement

খেলা

জিম্বাবুয়ে নিয়ে আইসিসির অভিযোগ ভিত্তিহীন: টেইলর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ০১:১৫ পিএম

জিম্বাবুয়ে নিয়ে আইসিসির অভিযোগ ভিত্তিহীন: টেইলর

Advertisement

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগে কোনো আভাস-ইঙ্গিত না দিয়ে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার এমন সিদ্ধান্তে হতাশ দেশটির ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়া টুইটারে দুঃখ প্রকাশ করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর।

তিনি টুইটবার্তায় বলেন, আইসিসি-তোমাদের রায় শুনে খুবই মর্মাহত হয়েছি। তোমরা জিম্বাবুয়েতে ক্রিকেট স্থগিত করেছ। আমাদের বোর্ড চেয়ারম্যান একজন এমপি হওয়া সত্তেও দল নির্বাচনে সরকারি হস্তক্ষেপ নেই। জেডসি তথা খেলাটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত শত শত সৎ মানুষ, খেলোয়াড়, গ্রাউন্ড স্টাফ বেকার হয়ে পড়বে। শুধু এটুকুই বলতে চাই।

দল নির্বাচনে সরকারি হস্তক্ষেপ থাকায় জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সদস্য না হওয়ায় এখন আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না দলটি। সংস্থার তহবিল থেকেও কোনো অর্থ পাবে না তারা।

গেল বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়। অধিকন্তু জিম্বাবুইয়ানদের ক্রিকেটে দুর্নীতির বিষয়টিও মাথায় রেখেছেন তারা।

জেডসি আইসিসি সংবিধানের ২.৪-এর সি ও ডি ধারা ভঙ্গ করেছে। এ ধারায় উল্লেখ আছে, দল নির্বাচন একটি স্বাধীন প্রক্রিয়া। যেখানে সরকারি কোনো হতক্ষেপ কাম্য নয়।

Advertisement

জিম্বাবুয়ে

Advertisement

আরও পড়ুন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম