Logo
Logo
×

Advertisement

খেলা

বিপিএলে সাকিবদের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী মরগ্যান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ১০:৩০ এএম

বিপিএলে সাকিবদের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী মরগ্যান

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। ইতিমধ্যে তার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে পুরো টুর্নামেন্টে মাঠ মাতাবেন তিনি।

ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম জানিয়েছেন, ছোট ফরম্যাটের ক্রিকেটে মরগ্যানের বিশাল অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করা হয়েছে। আসন্ন বিপিএল আসরের জন্য আমরা তাকে দলভুক্ত করেছি। আশা করছি, পুরো মৌসুমই ওকে আমরা দলে পাব।

মরগ্যানের নেতৃত্বে সম্প্রতি প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। সাকিব আল হাসানের দলটি এখনও সিদ্ধান্ত নেয়নি বিপিএলের সপ্তম আসরে অধিনায়কের দায়িত্ব কাকে দেয়া হবে। সাকিবের নেতৃত্বে ২০১৬ সালে বিপিএল শিরোপা জেতে ডায়নামাইটস। তারই নেতৃত্বে গত দুই আসর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। তবে শিরোপার দেখা পায়নি।

নিজাম বলেন, আমরা অধিনায়কের বিষয়টি নিয়ে চিন্তা করছি। সাকিব বেশ কিছু দিন ধরে দলকে নেতৃত্ব দিচ্ছেন, দেখা যাক কি হয়।

এ নিয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে মরগ্যানের। যদিও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে অপরিচিত নন তিনি। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলেন আইরিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার।

Advertisement

মরগ্যান

Advertisement

আরও পড়ুন

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম