Logo
Logo
×

Advertisement

খেলা

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন বুকায়ো সাকা।

Advertisement

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন বুকায়ো সাকা। ইংলিশ উইঙ্গারকে শনিবার এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে পাবে না আর্সেনাল। চোটের অবস্থা বুঝতে আরও পরীক্ষা করাতে হবে তাকে। তবে মাঠে ফিরতে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দশম মিনিটে ঊরুর চোটে মাঠ ছাড়েন সাকা। এরপর শুক্রবার সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ মিকেল আরতেতা জানান, চোটের স্থানে তরল জমে থাকায় সমস্যার মাত্রা নির্ধারণ করা কঠিন হয়েছে। এ কারণে সাকার এমআরআই করানো হবে।

আরতেতা বলেন, ‘আমাদের আরও কয়েকটি স্ক্যান ও বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন। কোনো খেলোয়াড়ের মাঠ ছাড়ার সময় হাঁটতে কষ্ট হলে এবং চলাফেরা সীমিত হয়ে গেলে, তা ভালো লক্ষণ নয়।’

সাকার চোটের মাত্রা সম্পর্কে শনিবার জানা যেতে পারে বলে জানিয়েছেন আর্সেনাল কোচ। এর আগে চোটের কারণে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ নিয়েও কথা বলেন তিনি। ছয় দিনের কম সময়ে তিনটি ম্যাচ খেলতে হওয়ায় সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আরতেতা। খেলোয়াড়দের ওপর চাপ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও চেয়েছেন তিনি। 

‘হ্যান্ড অব আর্সেনাল’র খবর অনুযায়ী, সাকাকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময়ের আগে তাকে পাওয়ার সম্ভাবনা কম।

সাকাকে ছাড়াই এভারটনের মুখোমুখি হওয়ার পর মঙ্গলবার লিগ কাপের চতুর্থ রাউন্ডে চতুর্থ বিভাগের দল ফ্লিটউড টাউনের মাঠে খেলবে আর্সেনাল। এরপর লিভারপুল, নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। এই সময়ে দলের অন্যতম আক্রমণভরসাকে না পাওয়া কোচ আরতেতার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

সাকার অনুপস্থিতিতে ডান প্রান্তে ননি মাদুয়েকে ও বাঁ প্রান্তে এবে‌রেচি এজেকে খেলানোর সম্ভাবনা রয়েছে। বদলি হিসেবে উইংয়ে সুযোগ পেতে পারেন ম্যাক্স ডাউম্যানও। সাকার অনুপস্থিতি দীর্ঘ হলে জানুয়ারির দলবদলে বরুসিয়া ডর্টমুন্ডে ধারে থাকা ইথান নওয়ানারিকে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করতে পারে আর্সেনাল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বায়ার্ন কোচ

আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বায়ার্ন কোচ

আর্তেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল আর্সেনাল

আর্তেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল আর্সেনাল

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল

আরও পড়ুন

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম