আর্তেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল আর্সেনাল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মিকেল আর্তেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে আর্সেনাল। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির দায়িত্বে থাকবেন স্প্যানিশ এই কোচ। চুক্তি নবায়নের পর আর্তেতা জানিয়েছেন, আর্সেনালের সাফল্যের পথচলা এখনও কেবল শুরু হয়েছে।
২০১৯ সালে আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব নেন আর্তেতা। চলতি মৌসুম শেষেই তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে এমিরেটস স্টেডিয়ামে তার অধ্যায় এক দশকেরও বেশি সময় ধরে চলবে।
নতুন চুক্তিতে আর্তেতার পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। আগামী মৌসুম থেকে আগের তুলনায় বছরে ১০ মিলিয়ন পাউন্ড বেশি বেতন পাবেন তিনি। এর সঙ্গে থাকছে ৫ মিলিয়ন পাউন্ডের বোনাস।
চুক্তি নবায়নের পর আর্সেনাল নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সি এই কোচ। তার মতে, ক্লাবটির বিশেষ সংস্কৃতি ও আবেগ তাকে সবসময় মুগ্ধ করে।
আর্তেতা বলেন, আর্সেনালের সঙ্গে তার তৈরি হওয়া বন্ধন ও স্মৃতিগুলো আজীবন মনে রাখার মতো। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের সুযোগ রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।
আর্তেতার অধীনে এখন পর্যন্ত একটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপ জিতেছে আর্সেনাল। গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে দলটি।

