Logo
Logo
×

Advertisement

খেলা

তিন হারের পর সিটির ড্র, চেলসিকে ঠুকে দিল লিডস

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন হারের পর সিটির ড্র, চেলসিকে ঠুকে দিল লিডস

সংগৃহীত

Advertisement

এলিয়ট অ্যান্ডারসনের দুর্দান্ত ভলিতে করা সমতাসূচক গোলে টানা চতুর্থ হার এড়ায় ম্যানচেস্টার সিটি। তিন হারের পর ফুলহামের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র করে তারা ১-১ গোলে। এক মাসেরও বেশি সময় পর ভাগ্যক্রমে এক পয়েন্ট পায় ম্যানসিটি।

২০১১ সালের পর এই প্রথম ফুলহামকে হারাতে ব্যর্থ হলো তারা। ক্ষুব্ধ সমর্থকরা ম্যাচ শেষে ম্যানসিটির খেলোয়াড়দের দুয়ো দেন।

শনিবার এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে রদ্রিগো মুনিজের গোলে এগিয়ে গিয়েছিল ফুলহাম। গোল হজমের পর আক্রমণের ধার বাড়িয়ে ম্যানসিটি ম্যাচে সমতা আনে দ্বিতীয়ার্ধে, অ্যান্ডারসনের গোলে। এই জয়ে ১১ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো ম্যানসিটি। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্সেনাল ও ব্রাইটন। দুদলই এক ম্যাচ কম খেলেছে।

দিনের অপর ম্যাচে লিডস ইউনাইটেড ৪-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসিকে। স্টামফোর্ড ব্রিজে প্রায় ৪০ হাজার সমর্থকের সামনে ব্লুজদের বারোটা বাজিয়ে দেয় লিডস। চেলসি প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর চার গোল হজম করে। এ নিয়ে নিজেদের শেষ আট ম্যাচের পাঁচটিতেই হারল ব্লুজরা।

নিজেদের মাঠে অবশ্য জিতেছে টটেনহাম। তারা ২-০ গোলে হারিয়েছে ইপসউইচ টাউনকে। টটেনহামের টিনএজার লুকা উইলিয়ামস প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্টে সমর্থকদের মন জয় করেন। ১৫ মিনিটে প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সি উইলিয়ামস। ৫১ মিনিটে সোলাঙ্কেকে দিয়ে দ্বিতীয় গোলটি করান। এই মৌসুমে এটি স্পারদের চতুর্থ জয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিষেকেই দুঃস্বপ্ন পচেত্তিনোর, গড়লেন লজ্জার রেকর্ড

অভিষেকেই দুঃস্বপ্ন পচেত্তিনোর, গড়লেন লজ্জার রেকর্ড

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

সিটির হ্যাটট্রিক হার, শীর্ষে জাঁকিয়ে বসল আর্সেনাল

সিটির হ্যাটট্রিক হার, শীর্ষে জাঁকিয়ে বসল আর্সেনাল

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

এবার দেশজুড়ে একাডেমির পরিকল্পনা তামিমের

এবার দেশজুড়ে একাডেমির পরিকল্পনা তামিমের

মেলা, উৎসব আর মেয়েদের খেলা

মেলা, উৎসব আর মেয়েদের খেলা

তুরস্কে হামজাদের প্রীতি ম্যাচের আমন্ত্রণ

তুরস্কে হামজাদের প্রীতি ম্যাচের আমন্ত্রণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম