Logo
Logo
×

Advertisement

খেলা

সিটির হ্যাটট্রিক হার, শীর্ষে জাঁকিয়ে বসল আর্সেনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

সিটির হ্যাটট্রিক হার, শীর্ষে জাঁকিয়ে বসল আর্সেনাল

সংগৃহীত

Advertisement

প্রিমিয়ার লিগে হুট করেই যেন জিততে ভুলে গেছে ম্যানচেস্টার সিটি। এই নিয়ে টানা তিন ম্যাচে হারল কোচ এনজো মারেসকার দল। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে তারা হেরেছে ৩-১ গোলে। এই সুযোগটা নিয়েছে শীর্ষে থাকা আর্সেনাল, নিজেদের ম্যাচে হাল সিটির বিপক্ষে জিতে ম্যানসিটির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেল তারা।

ভালো ফর্মে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে তাল মেলাতে সিটির দরকার ছিল জয়। কিন্তু তা হয়নি। উল্টো ম্যাচের শুরুতেই ভজকট পাকিয়ে বসে দলটি। ১৮ মিনিটের মধ্যেই তারা দুই গোলে পিছিয়ে পড়ে। প্রথম গোল করেন ডিফেন্ডার জেইর কুনিয়া। দ্বিতীয়টি ফরোয়ার্ড লিয়াম ডেলাপের।

বিরতির পর সিটি অনেক ভালো খেলে। রায়ান শেরকি জোরালো শটে বল জালের ছাদে পাঠিয়ে ব্যবধান কমান। এতে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছিল সিটি। কিন্তু ৭৩ মিনিটে ডেলাপ আবার ফরেস্টকে দুই গোলে এগিয়ে দেন। বাঁ পায়ের জোরালো শটে তিনি গোলরক্ষক জিয়ানলুইজি দন্নারুম্মার প্রসারিত হাতকে ফাঁকি দেন। গোলের পর টাচলাইন ধরে উল্লাসে দৌড় দেন কোচ অলিভার গ্লাসনার।

নতুন কোচ মারেসকার অধীনে প্রথম সাত লিগ ম্যাচ জিতেছিল সিটি। এরপর টানা তিন হারের কবলে পড়ল এবার। এই সুযোগে আর্সেনাল টেবিলের শীর্ষে আরও জাঁকিয়ে বসেছে। 

যদিও সংকটে থাকা হাল সিটিকে হারাতে তাদেরও কষ্ট করতে হয়েছে। ৭২ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে অচলাবস্থা ভাঙে। ননি মাদুয়েকের শট ঠিকমতো ধরতে পারেননি কনস্তান্তিনোস জোলাকিস। বল পেয়ে সুযোগসন্ধানী ফিনিশে জালে পাঠান অধিনায়ক। সেপ্টেম্বরের শুরুর পর এটি তার প্রথম গোল।

এই জয়ের ফলে ১০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ২৭-এ। দুইয়ে থাকা সিটির পয়েন্ট ২১। তবে তিনে থাকা ব্রাইটন আজ ব্রেন্টফোর্ডকে হারিয়ে দিলেই সিটিকে টপকে উঠে আসবে দুইয়ে, তাদের পয়েন্ট এখন ৯ ম্যাচে ১৯। চেলসি ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে ফিরল আর্সেনাল

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

আরও পড়ুন

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

সিটির হ্যাটট্রিক হার, শীর্ষে জাঁকিয়ে বসল আর্সেনাল

সিটির হ্যাটট্রিক হার, শীর্ষে জাঁকিয়ে বসল আর্সেনাল

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

আজকের খেলা: ০৮ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০৮ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম