|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তাকে নেয়ায় আইকন মাশরাফি বিন মুর্তজাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ম্যাশের নতুন ঠিকানা জানা যায়নি।
বিপিএল- ২০১৬ থেকে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলছিলেন সাকিব। সেবার তার অধীনে শিরোপা জেতে দলটি। গেল দুই আসরেও ঢাকাকে ফাইনালে তোলেন তিনি।
টানা তিন বছর ডাইনামাইটসদের হয়ে খেলার পর এবার রংপুরে যোগ দিলেন সাকিব। এর আগে ২০১৫ টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতান তিনি।
২০১৭ সালে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে রংপুর। ওই বছর দলটির অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে গেল আসরে শক্তিশালী দল নিয়েও শিরোপা জেতাতে পারেননি তিনি।
এছাড়া বিপিএলের সপ্তম আসরে চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে যোগ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর কুমিল্লা ছেড়ে খুলনা টাইটানসে গিয়েছেন তামিম ইকবাল।
