Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তানের আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব, পেছনে কে?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৩:০৯ পিএম

পাকিস্তানের আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব, পেছনে কে?

Advertisement

কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রলোভন দেখানো হয়েছে। তারই স্বদেশী সাবেক এক ক্রিকেটার তাকে এ ব্যাপারে প্রলুব্ধ করেছেন। খোদ পাক মিডল অর্ডার ব্যাটসম্যান নিজেই বিষয়টি স্বীকার করেছেন। 

আকমল ইতিমধ্যে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) এ বিষয়ে জানিয়েছেন। ম্যাচ ফিক্সিংয়ে প্রলোভন দেখানোর বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) জানিয়েছেন তিনি। তবে কানাডায় চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাদের হস্তক্ষেপের এখতিয়ার নেই সাফ জানিয়ে দিয়েছে বোর্ড। এ কথাও আকসুকে জানিয়েছেন ২৯ বছর বয়সী ক্রিকেটার। 

উত্তর আমেরিকা অঞ্চলের দেশটিতে আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে পাঁচ ক্রিকেটারকে খেলার  ছাড়পত্র দিয়েছে পিসিবি। এর একজন হলেন উমর আকমল। উইনিপেগ হওকস দলের হয়ে প্রতিযোগিতায় খেলছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন আকমল। এর একটি ম্যাচ শুরু হওয়ার আগে পাকিস্তানেরই এক সাবেক ক্রিকেটার তার কাছে ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে আসেন। সর্বোপরি আইসিসির কাছে নিজের নিরাপত্তাও চেয়েছেন তিনি।   

Advertisement

উমর

Advertisement

আরও পড়ুন

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম