Logo
Logo
×

Advertisement

খেলা

বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা কোরবানির পরই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ০৩:০৮ পিএম

বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা কোরবানির পরই

Advertisement

চলতি বছর জাতীয় ক্রিকেটারদের বিয়ের হিড়িক পড়েছে। ইতিমধ্যে সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুমিনুল হক নতুন ইনিংস শুরু করেছেন।

বিয়ে করেছেন আনামুল হক বিজয়ও। গেল বছরই শুভবিবাহ সম্পন্ন করেন তিনি। তবে অনিবার্য কারণে ওই বছর বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবারের কোরবানির ঈদের পর জাঁকজমকপূর্ণভাবে বিয়ে-পরবর্তী অনুষ্ঠান করবেন বিজয়।

গেল বছর ২৯ জুন বান্ধবী ফারিয়া ইয়াসমিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে বিবাহোত্তর সংবর্ধনা করা হয়নি। আগামী ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আড়ম্বরে এ অনুষ্ঠান করবেন বাংলাদেশের অনিয়মিত ওপেনার।

বৃহস্পতিবার নিজেই বিষয়টি জানিয়েছেন বিজয়। পুরোপুরিভাবে নিজের নতুন ইনিংস শুরুর আগে ভক্ত, শুভানুধ্যায়ী ও সুহৃদের কাছে শুভকামনা ও দোয়া চেয়েছেন তিনি।

Advertisement

বিজয়

Advertisement

আরও পড়ুন

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

৬১ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেললেন মরিনিও

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম