Logo
Logo
×

Advertisement

খেলা

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৪ পিএম

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ

বৃষ্টির কারণে কাভার দিয়ে ডেকে রাখা হয়েছে করাচি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। ছবি সংগৃহীত

Advertisement

বৃষ্টিতে ভেসে গেল বহুল আকাঙ্ক্ষিত পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার ওয়ানডে ম্যাচ। 

দীর্ঘ ১০ বছর পর দেশের মাটিতে দ্বিপক্ষীয় পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। অথচ তিন ম্যাচ সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত। 

শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 
দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজ দেখার জন্য দর্শকরাও আগ্রহে মাঠে আসেন। কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা তো দূরে থাক টসও হয়নি।  

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম নির্বাসিত। এর মধ্যে বিচ্ছিন্নভাবে কয়েকটি দল পাকিস্তান সফর করেছে। 

২০১৫ সালে পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও বিশ্ব একাদশের বিপক্ষে ঘরের মাঠে শুধু কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে পাকিস্তানের। 

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান সফরে এসেছে শ্রীলংকা। 

Advertisement

পাকিস্তান শ্রীলংকা

Advertisement

আরও পড়ুন

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম