Logo
Logo
×

Advertisement

খেলা

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

Advertisement

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারল ভারত। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ভারতীয় যুব দল। অর্জুন রাজপুতের সেঞ্চুরির পরও হেরে যায় ভারত। 

প্রথমে ব্যাট করে ২০৮ রানে অল আউট হয়ে যায় ভারত। শুরুতে চাপে পড়লেও সাত নম্বরে নামা হামজার ব্যাটে ভর করে ৩ উইকেটে জেতে পাকিস্তান। ১১ বল বাকি থাকতে রান তাড়া করে ফেলে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। কিন্তু তা ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন পাকিস্তানের পেসার আলি রাজা ও রিজওয়ানুল্লাহ।

ভারতের প্রথম চার ব্যাটসম্যানের কেউ রান রাননি। অধিনায়ক ফেরেন শূন্য রানে। আগের ম্যাচে বড় রান করা বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীর শুরুটা ভালো করলেও ২২ রানের মাথায় আউট হন। রান পাননি ভারতের আরও এক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়। ১০ রান করেন তিনি।

যেখানে বাকি কেউ ২৫ রানও করতে পারেননি, সেখানে লড়াকু ইনিংস খেলেন অর্জুন রাজপুত। তিনি না থাকলে লজ্জার হার হারতে হত ভারতকে। পাঁচ নম্বরে নেমে পাল্টা আক্রমণের পথে হাঁটেন তিনি। মাত্র ৮০ বলে শতরান করেন। ৮৫ বলে ১০৭ রান করে আউট হন তিনি। মারেন ১১টি চার ও পাঁচটি ছক্কা। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে পারলেন না। 

অর্জুন আউট হওয়ার পর শেষ দিকে কাব্য প্যাটেল ২৩ রান করে দলের রান ২০০ পার করেন। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায় ভারত। পাকিস্তানের বোলার আলি, রিজওয়ানুল্লাহ ও নিকাব শফিক ৩টি করে উইকেট নেন।

টার্গেট তাড়া করতে নেমে ভারতের মতো পাকিস্তানেরও টপ ও মিডল অর্ডার ব্যর্থ। ৬১ রানে ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন সাত নম্বরে নামা হামজা। তিনি হুসনাইন আব্বাসকে সঙ্গে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 

দলের জয়ে ১০৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন হামজা।

এই জয়ের ফলে গ্রুপ এ-র শীর্ষে উঠল পাকিস্তান। দুই ম্যাচে তাদের ৪ পয়েন্ট। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। গ্রুপ শীর্ষে থেকে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নিশ্চিত। ভারতের শেষ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাদেরও পয়েন্ট ২। আমিরাতকে হারালে সেমিফাইনালে উঠবে ভারত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা

১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা

রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

২০২৬ সালে আর মাঠে ফেরা হবে না নয়্যারের

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম