Logo
Logo
×

Advertisement

খেলা

ভারত কাঁপানো বাংলাদেশ ফুটবল দলকে মাশরাফিদের অভিনন্দন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ১১:০৫ পিএম

ভারত কাঁপানো বাংলাদেশ ফুটবল দলকে মাশরাফিদের অভিনন্দন

Advertisement

ভারতের মাঠে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন জামাল ভূঁইয়ারা। ফেবারিট ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়াকু মনোভাব নিয়ে খেলায় বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন টাইগাররা। 

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজের অফিসিয়াল ফেসবুকে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে লেখেন, ভালো খেলায় অভিনন্দন তোমাদের। শেষ সময়ে গোল খাওয়ার পরেও তোমাদের নিয়ে গর্ব হচ্ছে। এভাবেই আমাদের মাথা উঁচু করে রাখ এবং পরবর্তী ম্যাচের জন্য মুখিয়ে আছি।

বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম লেখেন, ভাগ্যটা সহায় হয়নি। তবে ম্যাচে তোমরা নিজেদের যেভাবে উজাড় করে দিয়েছ তার জন্য সত্যি গর্বিত। সবসময়ই তোমাদের পাশে আছি।

মাশরাফি-মুশফিক ছাড়াও জাতীয় দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু হায়দার রনির মত তরুণ ক্রিকেটাররা।

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে র‌্যাংকিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশেরই বেশি হতাশ হওয়ার কথা। কলকাতার মাঠে ফেভারিট ভারতকে কাঁপিয়ে দিয়ে অসাধারণ ফুটবল খেলেছে জেমি ডে’র দল।

Advertisement

ফুটবল

Advertisement

আরও পড়ুন

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম