Logo
Logo
×

Advertisement

খেলা

বিসিবিকে দ্রুত সিদ্ধান্ত নিতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১২:১৩ পিএম

বিসিবিকে দ্রুত সিদ্ধান্ত নিতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Advertisement

ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেয়ার আগে বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানাতে পারত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার মতে, কাউকে না জানিয়ে হার্ডলাইনে যাওয়ায় ক্রিকেটবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, আন্দোলনে কিংবা ধর্মঘটে যাওয়ার আগে বিষয়টি বিসিবিকে জানাতে পারত খেলোয়াড়রা। আমাকেও জানালে হতো। প্রথমেই তাদের হার্ডলাইনে যাওয়া উচিত হয়নি। এতে ক্রিকেটবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশ্য ক্রিকেটারদের দাবি-দাওয়ার প্রতি সহানুভূতিশীল প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।

জাহিদ আহসান রাসেল বলেন, আমি খেলোয়াড়দের দাবিগুলোর সঙ্গে একমত। বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান করা যাবে। এ সমস্যা সমাধানে বোর্ডের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে। এরই মধ্যে কর্তাদের সঙ্গে কথা বলেছি আমি। আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছি।

Advertisement

রাসেল

Advertisement

আরও পড়ুন

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম