Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

Advertisement

ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিরল রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারতের মাঠে ভারতীয় বোলারদের তুলোধুনে করে রানের রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা।

জন ক্যাম্পবেল, আমির জাঙ্গু ও শাই হোপের সেঞ্চুরিতে ভর করে ৪০৫ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই ওয়েষ্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩৮৯ রান করেছিল ক্যারিবীয়রা।

তবে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৪৯৮ রান করে অনন্য উচ্চতায় আছে ইংল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ ৪৮১ ও ৪৪৪ রানের মালিকও ব্রিটিশরা। ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করেছে শ্রীলংকা।

বুধবার ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে রেকর্ড ৪০৫ রান করে উইন্ডিজ। এর আগে এই মাঠে এত রান করতে পারেনি কোনো দল। 

এর আগে ২০২৩ সালের ১০ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে এই মাঠে রেকর্ড ৩৭৩ রান করেছিল স্বাগতিক ভারত। তার আগে ২০১৮ সালে এই মাঠে সর্বোচ্চ ৩১৮ রান করেছিল ক্যারিবীয়রা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

গেইলের ঘুম হারাম করেছিলেন যে বোলার

গেইলের ঘুম হারাম করেছিলেন যে বোলার

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

আরও পড়ুন

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ভারতীয় বোলারদের পিটিয়ে গুয়াহাটিতে উইন্ডিজের ইতিহাস

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম