Logo
Logo
×
   

Advertisement

খেলা

কোহলিহীন ভারতকে হারাতে সেরাটা দিতে হবে: সানি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ০৭:৪০ এএম

কোহলিহীন ভারতকে হারাতে সেরাটা দিতে হবে: সানি

আরাফাত সানি। ফাইল ছবি

Advertisement

জাতীয় দলের তারকা ক্রিকেটার আরাফাত সানি বলেছেন, ‘বিরাট কোহলি ভারতের অন্যতম সেরা খেলোয়াড়। সে নেই ঠিক আছে। তবে তার জায়গায় যারা খেলবেন, তারাও অনেক ভালো মানের। সুতরাং যে-ই থাকুক, ভারতের মাঠে জিততে হলে আমাদের সেরাটা খেলতে হবে। এটাই আমাদের মূল কথা।’

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলা অবস্থায়  বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হন আরাফাত সানির। তিন বছর পর সেই ভারত সফরেই দলে ফিরেছেন বাঁ-হাতি এ স্পিনার।

শুক্রবার মিরপুরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে অংশ নেয়া সানি ভারতে সফরে নিজেদের টার্গেট নিয়ে বলেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য ভারত যাচ্ছি। আমাদের সেরাটা দেয়ার সর্বোচ্চ চেষ্টাই করব। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এটা নিয়েই কাজ করছি। আমাদের পরিকল্পনা আছে ম্যাচ জেতার।’

Advertisement

ক্রিকেট বাংলাদেশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম