Logo
Logo
×

Advertisement

খেলা

তৌহিদের রেকর্ড সেঞ্চুরিতে যুবাদের সিরিজ জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:৩৮ এএম

তৌহিদের রেকর্ড সেঞ্চুরিতে যুবাদের সিরিজ জয়

তৌহিদ হৃদয়। ফাইল ছবি

Advertisement

তৌহিদ হৃদয়ের রেকর্ড গড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেল স্বাগতিক বাংলাদেশ।

রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। 

টার্গেট তাড়া করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাট হাতে ১২০ বলে ৯টি চার ও তিন ছক্কায় ১১৫ রান করেন হৃদয়।

এর আগের ম্যাচে (১৪ নভেম্বর) মাত্র ৯৮ বল খেলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়। সেই ম্যাচে তৌহিদের সেঞ্চুরিতে ৩৪০ রানের পাহাড় গড়ে ১৬০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হৃদয়। তিনটি করে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়।

Advertisement

তৌহিদ সেঞ্চুরি রেকর্ড

Advertisement

আরও পড়ুন

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন বেলিংহ্যাম

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

রাফিনিয়াকে নিয়ে বার্সেলোনার সুখবর

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম