Logo
Logo
×

Advertisement

খেলা

সান্তোকির ২টি ডেলিভেরি নিয়ে কৌতূহল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ পিএম

সান্তোকির ২টি ডেলিভেরি নিয়ে কৌতূহল

Advertisement

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএল। উদ্বোধনী দিনে হয়েছে দুটি ম্যাচ। তবে এ দুই ম্যাচ কিংবা ফলের চেয়ে শুরুর দিনের নানা অসংলগ্নতা নিয়ে বেশি কথা হচ্ছে। তন্মধ্যে অন্যতম সিলেট থান্ডারের ক্যারিবীয় পেসার ক্রিসমার সান্তোকির দুটি ডেলিভারি, যা রীতিমতো কৌতূহলের জন্ম দিয়েছে।  

হোম অব ক্রিকেট মিরপুরে উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬২ রান করে সিলেট থান্ডার। জবাবে ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন সান্তোকি। তার করা তৃতীয় ডেলিভেরি লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যায়। বামপ্রান্তে ঝাঁপিয়ে বলটি গ্লাভসবন্দি করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন।

অনেক বড় এই ওয়াইড অবশ্য সবার নজরবন্দি হয়নি। কারণ ক্রিকেটে এমন ওয়াইড হতেই পারে। কিন্তু একই ওভারে সান্তোকির করা পঞ্চম ডেলিভেরিটি কৌতূহল জাগিয়েছে। এটি করতে গিয়ে পপিং ক্রিজের এক ফুটেরও দূরে পা ফেলেন তিনি। যা স্মরণ করিয়ে দেয় ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমিরদের করা নো বলের কথা।

প্রচণ্ড জোরে ছোড়ার ক্ষেত্রে এমন নো বল হতে পারে। তবে সান্তোকির ডেলিভেরিটি দেখে মনে হয়নি, তিনি বাড়তি কোনো জোর দেন। তার করা আর ১০টা ডেলিভেরির মতোই ছিল সেটি। ক্রিকেটে সচরাচর এমন নো বল দেখা যায় না।

সান্তোকির এক ওভারে এমন দুটি ডেলিভেরি দেখার পর ক্রিকেটপ্রেমীদের মনে কৌতূহল জেগেছে। তিনি প্রায়ই এমন নো বল করেন-সেই নজিরও নেই। এ কারণেই ডেলিভেরি দুটি কৌতূহলের জন্ম দিয়েছে।

Advertisement

বিপিএল

Advertisement

আরও পড়ুন

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট ভারতীয় তারকা

ফিলিপাইনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ফিলিপাইনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

সাদাকাত-ফারহানের তাণ্ডবে পাকিস্তানের রেকর্ড

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় আছেন যে তিন আর্জেন্টাইন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম