Logo
Logo
×
   

খেলা

রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন ৪৮ বছরের বাবা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম

রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন ৪৮ বছরের বাবা

বয়স হলেও কদর কমেনি ভারতীয় স্পিনার প্রবীণ তাম্বের। ৪৮ বছর বয়সে আইপিএলের মতো বড় টুর্নামেন্টের নিলামে বিক্রি হয়ে ফের তা বুঝিয়ে দিলেন তিনি।

এ নিয়ে লিগ ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিক্রি হওয়ার রেকর্ড গড়লেন তাম্বে। প্লেয়ার্স ড্রাফটে তার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। সেই দামেই তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

রহস্যময়ী স্পিনারের ওপর অগাধ আস্থা রাখছে বলিউড কিং শাহরুখ খানের দল। তাতে প্রমাণিত হয় তার গুরুত্ব কমেনি।

তাম্বে ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জনক । ২০১৩ সালে রাজস্থান রয়ালসের হয়ে আইপিএলে অভিষেক হয় তার। ২০১৫ সাল পর্যন্ত সেই দলেই ছিলেন তিনি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন ভারতীয় এ  লেগস্পিনার। তার বোলিংয়ের ইকোনমি রেট ৭.৫। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের হয়ে লিগে ৭ ম্যাচে ৫ উইকেট নেন তিনি।

তাম্বের সাম্প্রতিক পারফরম্যান্সও ঈর্ষণীয়। গেল বছর টি-টেন লিগের ম্যাচে ৫ বলে ৪ উইকেট নিয়ে হইচই ফেলে দেন তিনি। ক্রিস গেইল, ইয়ন মরগ্যান, কাইরন পোলার্ড ও ফাবিয়ান অ্যালেনের মতো তারকা খেলোয়াড়দের ফিরিয়ে দেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

তাম্বে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম