Logo
Logo
×

Advertisement

খেলা

সালাহকে পেছনে ফেলে বর্ষসেরা আফ্রিকান ফুটবলার মানে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০১:২৫ পিএম

সালাহকে পেছনে ফেলে বর্ষসেরা আফ্রিকান ফুটবলার মানে

Advertisement

মোহামেদ সালাহকে হারিয়ে বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের পুরস্কার জিতলেন সেনেগালের সাদিও মানে। এবারই ক্যারিয়ারে প্রথম মহাদেশীয় সর্বোচ্চ মর্যাদাকর এই পুরস্কার জিতলেন সেনেগালের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে এই পুরস্কার দেয়া হয়।

২০১৯ সালে লিভারপুলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে অসামান্য অবদান রাখেন মানে। পাশাপাশি জাতীয় দলকে আফ্রিকান ন্যাশনস কাপের ফাইনালে তোলার কৃতিত্বও তারই। সেই সুবাদেই সম্মানসূচক অ্যাওয়ার্ডটি ঘরে তুললেন হালের ক্রেজ।

এই পুরস্কার জেতার দৌঁড়ে মিসরের ফুটবল সেনসেশন সালাহকে পেছনে ফেলেছেন মানে। দুজনই খেলেন ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে মুকুটটি জেতেন সালাহ। সতীর্থ হয়েও তাকে টানা তিনবার আফ্রিকান বর্ষসেরা হওয়া থেকে বঞ্চিত করলেন মানে।

আর দ্বিতীয় সেনেগালিজ  ফুটবলার হিসেবে পুরস্কারটি শোকেসে ভরলেন তিনি। এর আগে ২০০১ ও ২০০২ সালে পর পর দু'বার অ্যাওয়ার্ডটি হাতে তোলেন এল হাদি দিওফ।

বর্ষসেরা হতে সর্বোচ্চ ৪৭৭ পয়েন্ট পেয়েছেন মানে। দ্বিতীয় স্থান অধিকারী সালাহ পেয়েছেন ৩২৫ পয়েন্ট। আর ২৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন আলজেরিয়া ও ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ।

তথ্যসূত্র: টকস্পোর্ট।

Advertisement

মানে

Advertisement

আরও পড়ুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ১০ ইনিংস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ১০ ইনিংস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস

৯১ রানেই অলআউট বাংলাদেশ

৯১ রানেই অলআউট বাংলাদেশ

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

অলিম্পিকের সোনার পদকে আসলে কতটুকু স্বর্ণ থাকে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম