Logo
Logo
×

Advertisement

খেলা

উমর গুলকে পুরস্কৃত করল পিসিবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১২:২১ পিএম

উমর গুলকে পুরস্কৃত করল পিসিবি

Advertisement

পাকিস্তানের তারকা পেসার উমর গুলকে সম্মান জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড বোলিং ফিগার ৬ রানে ৫ উইকেট নেয়ার জন্য তাকে পুরস্কৃত করেছেন বোর্ড চেয়ারম্যান এহসান মানি।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হয়। এতে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাবর বাহিনী। পরে নিজ কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুলের হাতে ফলক তুলে দেন পিসিবি চেয়ারম্যান মানি।

আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ-২০০৯ সালের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন গুল। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ফাইনালে উঠে পাকিস্তান। পরে ফাইনালি লড়াইয়ে শ্রীলংকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাক ব্রিগেড। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এ ডানহাতি পেসার।

অজন্তা মেন্ডিসের আগে সবচেয়ে কম রানে বেশি উইকেট নেয়ার বিশ্বরেকর্ডটি ছিল গুলের দখলেই। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে ফেলেন লংকান স্পিন জাদুকর। তবে বর্তমানে রেকর্ডটি ভারতীয় পেসার দীপক চাহারের ঝুলিতে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট লাভ করেন তিনি।

তথ্যসূত্র: দ্য ডন/জিইও টিভি।

Advertisement

গুল

Advertisement

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম