Logo
Logo
×

Advertisement

খেলা

এখনই নির্বাচক হতে চাই না: রাজ্জাক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১০:২৬ পিএম

এখনই নির্বাচক হতে চাই না: রাজ্জাক

Advertisement

দেশের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক। জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে নির্বাচক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনই ক্রিকেট ছেড়ে দিয়ে নির্বাচক হতে চান না রাজ্জাক। 

রোববার সংবাদ মাধ্যমকে রাজ্জাক বলেন, আমি বিসিবিকে এখনও কিছু জানাইনি। সময় নিয়েছি। সময় লাগবে। জানেনই তো কাজটা কঠিন। এখন বললাম, এখনই ক্রিকেট ছেড়ে দিলাম। এই একটা ব্যাপার তো আছেই। তাছাড়া এখন লিগ চলছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানতে চাওয়া হয়েছে আমি আগ্রহী কি না, কতদিন খেলার ইচ্ছা আছে। এভাবে তো হুট করে ফোনে বলা যায় না যে, কতদিন খেলব কিংবা খেলব না।

জাতীয় দলের হয়ে ১৫৩টি ওয়ানডে, ৩৪টি টি-টোয়েন্টি আর ১৩টি টেস্ট সবমিলে ২০০ ম্যাচে ২৭৯ উইকেট শিকার করা  রাজ্জাক আরও বলেন, অবশ্যই নির্বাচক হিসেবে কাজ করার ইচ্ছা আছে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের পর চিন্তা করব। এখন এ বিষয়ে চিন্তা করলে খেলার ওপর প্রভাব পড়বে। আমি একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। সেই দায়বদ্ধতা রয়েছে। তবে অবশ্যই আমি এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছি।

২০০৪ সালে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাকের। সবশেষ ২০১৮ সালে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট ম্যাচ। 
৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে এখনও বিদায় নেননি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলছেন মোহামেডানের হয়ে।

জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে সম্প্রতি প্রস্তাব দেয়া হয়েছে ক্রিকেটারদের নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের। জাতীয় দলের সহকারী বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের মাধ্যমে প্রস্তাব পান রাজ্জাক।  
রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া প্রসঙ্গে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, কয়দিন আগে হাবিবুল বাশারের সঙ্গে আব্দুর রাজ্জাক প্রসঙ্গে আলোচনা করছিলাম। নির্বাচক হওয়ার জন্য ওর আগ্রহ আছে কি না জানার জন্য। হাবিবুল বাশার এই বিষয়ে রাজ্জাককে জিজ্ঞেস করেছেন।

 

Advertisement

আব্দুর রাজ্জাক

Advertisement

আরও পড়ুন

টাকার ভোটে জিতলেও ‘ব্যালন ডি’অর’ পাবেন না রোনালদো, জানাল কর্তৃপক্ষ

টাকার ভোটে জিতলেও ‘ব্যালন ডি’অর’ পাবেন না রোনালদো, জানাল কর্তৃপক্ষ

না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

বিশ্বরেকর্ড গড়েও ব্রুক বললেন, ‘এই ডাবল সেঞ্চুরির কোনো মূল্যই নেই’

বিশ্বরেকর্ড গড়েও ব্রুক বললেন, ‘এই ডাবল সেঞ্চুরির কোনো মূল্যই নেই’

অভিষেকের রাতেই আলিসের ওপর আইসিসির নজর

অভিষেকের রাতেই আলিসের ওপর আইসিসির নজর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম