Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বরেকর্ড গড়েও ব্রুক বললেন, ‘এই ডাবল সেঞ্চুরির কোনো মূল্যই নেই’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ এএম

বিশ্বরেকর্ড গড়েও ব্রুক বললেন, ‘এই ডাবল সেঞ্চুরির কোনো মূল্যই নেই’

সংগৃহীত

Advertisement

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড ৪২৯ রানের পাহাড় গড়ে বসেছিল। অধিনায়ক হ্যারি ব্রুকের ডাবল সেঞ্চুরিতে ভর করে এই সংগ্রহ পেয়েছিল ইংলিশরা। দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। তবে সেসব জ্বলে গেছে শেষমেশ, শ্রীলঙ্কা সেই রান তাড়া করেও জিতে গেছে। সে কারণেই এই ইনিংসটাকে কোনো মূল্যই দিতে রাজি নন ইংলিশ অধিনায়ক ব্রুক, ম্যাচ শেষেই জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইনিংসটা ভালো ছিল। কিন্তু দিনশেষে তো হেরে যাওয়া দলেই থাকতে হলো! সে কারণে আমার চোখে এই ইনিংসের কোনো মূল্যই নেই।’

ব্রুক এই ম্যাচে অনেক রেকর্ড গড়েছেন। তিনিই ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ইংরেজ। ওয়ানডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরিও তার। টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ আর টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার বনে গেছেন তিনি।

কিন্তু ব্যাটিংবান্ধব উইকেটে শ্রীলঙ্কা পাল্টা জবাব দেয়। পাভন রত্নায়েকে সেঞ্চুরি করেন। আবিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা ও জানিথ লিয়ানাগে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন। এতে ইংল্যান্ড হজম করল এক অবিশ্বাস্য হার।

ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘অবিশ্বাস্য একটি ক্রিকেট ম্যাচ। দুই দলই অসাধারণ খেলেছে। শ্রীলঙ্কা আমাদের পুরোপুরি হারিয়ে দিয়েছে। ৪০০ রান তুলে ফেলতে তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। ইনিংসটা ভালো ছিল। কিন্তু দিনশেষে তো হেরে যাওয়া দলেই থাকতে হলো! সে কারণে আমার চোখে এই ইনিংসের কোনো মূল্যই নেই। আমাদের আবার ড্রয়িং বোর্ডে ফিরতে হবে। ফাইনালে জায়গা পাকা করার সুযোগ আমাদের সামনে আছে। পরের কয়েকটি ম্যাচেই সেটা করতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

আরও পড়ুন

বিশ্বরেকর্ড গড়েও ব্রুক বললেন, ‘এই ডাবল সেঞ্চুরির কোনো মূল্যই নেই’

বিশ্বরেকর্ড গড়েও ব্রুক বললেন, ‘এই ডাবল সেঞ্চুরির কোনো মূল্যই নেই’

অভিষেকের রাতেই আলিসের ওপর আইসিসির নজর

অভিষেকের রাতেই আলিসের ওপর আইসিসির নজর

আজকের খেলা: ২৩ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৩ অক্টোবর ২০২৬

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম