Logo
Logo
×

Advertisement

খেলা

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

Advertisement

বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারানের বাজে রেকর্ডের কারণেই কি হেরে গেল ইংল্যান্ড? এমন প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে।

তার কারণ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান করেও জিততে পারল না ইংল্যান্ড। এক দিনের ম্যাচে ৪০০+ রান করে অতীতে কখনো হারতে হয়নি ব্রিটিশদের। 

কিন্তু আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকসের রেকর্ড  ডাবল সেঞ্চুরির ম্যাচেও হেরে যায় ইংল্যান্ড। 

এই পরাজয়ের মূল কারণ বাজে বোলিং। আর এজন্য কাঠ গড়ায় স্যাম কারান। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে এটাই এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

এই রেকর্ড গড়ার পথে স্যাম কারন নিজেই নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন কারান। ইংলিশ বোলারদের মধ্যে এতদিন সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।

আজ ৯ ওভারে স্যাম কারান খরচ করেন ৯ ওভারে ১০৩ রান। ৪৩তম ওভারে তিনি খরচ করেন ২০ রান। আর ৪৭তম ওভারে খরচ করেন ১৯ রান। ৩৮তম ওভারে খচর করেন ১৮ রান। ৩ ওভারে তিনি খরচ করেন ৫৭ রান।   

আজ প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকসের (২০২) ডাবল সেঞ্চুরি আর উইল জ্যাকস (৬৬*), জো রুট (৫৯) এবং টম ব্যান্টনের (৫০) ফিফটির সুবাদে ২ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

৩০০ বলে ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে পবন রত্নায়েকের (১৩০) সেঞ্চুরি; আবিস্কা ফার্নান্দো (৯৭), দাসুন শানাকা (৯৭) ও জ্যানিথ লিয়ানাগের (৬১*) ফিফটির সুবাদে দাপুটে জয় পায় শ্রীলংকা। রান তাড়া করতে নেমে এদিন রেকর্ড গড়ে শ্রীলংকা।এর আগে ওয়ানডে ক্রিকেটে এত রান তাড়া করে জিততে পারেনি তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

নাইটক্লাব কাণ্ডে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

নাইটক্লাব কাণ্ডে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

আরও পড়ুন

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

জমজমাট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা

জমজমাট ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম