Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

Advertisement

৪২৯ রানের পাহাড় গড়েও জিততে পারল না ইংল্যান্ড। অবিশ্বাস্য লড়াইয়ে রেকর্ড গড়ে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৪ রানের পাহাড় ডিঙ্গিয়ে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০ বছর ধরে সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে। 

বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড ও শ্রীলংকা দুই দল মিলে রেকর্ড ৮৫৯ রান করে। ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকা-ইংল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।

৪৩০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় পেয়েছে লংকানরা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পবন রত্নায়েকে। তিনি ১০৬ বল মোকাবেলা করে ১৫টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। 

অবিশ্বাস্য ইনিংস খেলেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। তিনি মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিকফিগার স্পর্শ করতে পারেননি। শানাকা মাত্র ৫০ বল খেলে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ৯৭ রান করে ফেরেন। 

শানাকার মতোই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওপেনার আবিস্কা ফার্নান্দো। তিনিও মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। তার ৯৭ রানের ইনিংসটি ৮৩ বলে ১১টি চার আর ২টি ছক্কায় সাজানো।  

এর আগে প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৪২৯ রান করে ইংল্যান্ড। হ্যারি ব্রুকস মাত্র ১১৬ বলে ২১টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২০২ রানের রেকর্ডময় ইনিংস খেলেন।

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেডে ডাবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুকস। এর আগে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলে ছিলেন বেন স্টোকস। 

আজ রেকর্ড গড়ার ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৪৪ রান করেন হ্যারি ব্রুকস। যা ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডেরে কোনো ব্যাটসম্যান হিসেবে রেকর্ড সর্বোচ্চ। এর আগে এক দিনের ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১২৪ রান করেছিলেন জস বাটলার।  

ইংল্যান্ডের ৪২৯ রান করার পথে অগ্রণী ভূমিকা রাখেন উইল জ্যাকস। তিনি মাত্র ৩০ বল মোকাবেলা করে ৮টি চার আর তিন ছক্কায় ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন। ৬৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন জো রুট। ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ৩৯ বলে ২৯ রান করেন বেন ডাকেট।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা

নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা

মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

মালিঙ্গাকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

মালিঙ্গাকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

আরও পড়ুন

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম