Logo
Logo
×

Advertisement

খেলা

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ এএম

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

Advertisement

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে তিন বিশ্বকাজয়ী দল। স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলছে ইংল্যান্ড ও শ্রীলংকা। সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল অবিশ্বাস্য লড়াই করেছে ইংল্যান্ড ও শ্রীলংকা। দিন শেষে হাসি মুখে ফিরেছে ১৯৯৬ সালের বিশ্বকাজয়ী দল শ্রীলংকা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে। 

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ডাবল সেঞ্চুরি

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান করে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক ১১৬ বলে করেন ২০২ রান। তার ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মাত্র ১১৪ বলে। ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এর আগে ১১৭ বলে দুই শ রান করে রেকর্ডটি ছিল ভারতের শুভমান গিলের দখলে।

ব্রুকের এই ইনিংসে আরও কয়েকটি রেকর্ড হয়েছে। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের ১৮২ রান। সেটিকেও ছাড়িয়ে গেছেন ব্রুক। পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন তার দখলে।

৮ হাজারি ক্লাবে রুট

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করেছেন জো রুট। ১৯৭তম ওয়ানডেতে এসে এই অর্জন করেছেন তিনি।

পাকিস্তানের মাটিতে ৪০০’র বড় ইনিংস

ইংল্যান্ডের ৪২৯ রানও পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে কোনো দলের প্রথম ৪০০ পেরোনো সংগ্রহ। এর আগে পাকিস্তানের কোনো ভেন্যুতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৭৫। যেটি ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান করেছিল।

শ্রীলংকার রেকর্ড গড়া জয়

শ্রীলংকার ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটি। এর আগে তাড়া সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জিতেছিল তারা। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডের এর অবস্থান দুই নম্বরে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এটা সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড।

এক ম্যাচে ৮৫৯ রান

ইংল্যান্ড এবং শ্রীলংকা মধ্যকার এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে হয়েছে মোট ৮৫৯ রান। ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের তালিকায় এর অবস্থান দুই নম্বরে। এক নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া মধ্যকার ২০০৬ সালের ম্যাচটি। সেই ম্যাচে হয়েছিল ৮৭৩ রান।

সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড

এই ম্যাচে ইংল্যান্ডের পরাজয়ের মূল কারণ বাজে বোলিং। আর এজন্য কাঠ গড়ায় স্যাম কারান। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে এটাই এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

এই রেকর্ড গড়ার পথে স্যাম কারন নিজেই নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন কারান। ইংলিশ বোলারদের মধ্যে এতদিন সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।

আজ ৯ ওভারে স্যাম কারান খরচ করেন ৯ ওভারে ১০৩ রান। ৪৩তম ওভারে তিনি খরচ করেন ২০ রান। আর ৪৭তম ওভারে খরচ করেন ১৯ রান। ৩৮তম ওভারে খচর করেন ১৮ রান। ৩ ওভারে তিনি খরচ করেন ৫৭ রান।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা

নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা

আরও পড়ুন

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম