Logo
Logo
×

Advertisement

খেলা

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

Advertisement

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির (২০২) রেকর্ড গড়েছেন হ্যারি ব্রুকস। অথচ তার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির ম্যাচে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়েও জিততে পারেনি ইংল্যান্ড।

অতীতে চারশো বা তার বেশি রান করার ম্যাচে জয় নিয়ে অতোটা মাথা ঘামাতে হয়নি ব্রিটিশদের। কিন্তু আজ ৪২৯ রান করেও পরাজয় এড়াতে পারেনি ইংল্যান্ড।

৪৩০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শ্রীলংকা প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলে। লংকানরা ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায়।

আজ হ্যারি ব্রুকস মাত্র ১১৬ বলে ২১টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২০২ রানের রেকর্ডময় ইনিংস খেলেন।

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেডে ডাবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুকস। এর আগে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলে ছিলেন বেন স্টোকস।

আজ রেকর্ড গড়ার ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৪৪ রান করেন হ্যারি ব্রুকস। যা ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডেরে কোনো ব্যাটসম্যান হিসেবে রেকর্ড সর্বোচ্চ। 

এর আগে এক দিনের ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১২৪ রান করেছিলেন জস বাটলার।  

ইংল্যান্ডের ৪২৯ রান করার পথে অগ্রণী ভূমিকা রাখেন উইল জ্যাকস। তিনি মাত্র ৩০ বল মোকাবেলা করে ৮টি চার আর তিন ছক্কায় ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন। ৬৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন জো রুট। ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ৩৯ বলে ২৯ রান করেন বেন ডাকেট।  

এমন রেকর্ডময় ম্যাচে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেন শ্রীলংকান ওপেনার আবিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা। তারা মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তবে হতাশ হতে হয়নি পবন রত্নানায়েককে। তিনি ১০৬ বলে ১৫টি চার আর তিন ছক্কায় ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসের সুবাদে বিশাল জয় নিশ্চিত করে শ্রীলংকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে যত রেকর্ড

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে যত রেকর্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড গড়লেন পাকিস্তানের মিনহাস

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

আরও পড়ুন

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

শ্রীলংকা-ইংল্যান্ড ম্যাচে যত রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যারির অনন্য রেকর্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার অবিশ্বাস্য জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম