Logo
Logo
×

Advertisement

খেলা

মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম

মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

Advertisement

কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে দাপুটে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় জয় পায় সফরকারীরা।

অবশ্য প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। প্রথম ম্যাচে ৮ উইকেটে ১৮২ রান করেও ৪ উইকেটে হেরে যায় শ্রীলংকা।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান রেকর্ড ২১৫ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। ৮২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান।

আজ মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে কুশাল মেন্ডিসের ব্যাটিং তাণ্ডবে ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৪৮ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন কুশাল মেন্ডিস।

এই ইনিংস খেলার পথে তিনি শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক হন। ২৭৮৪ রান করে শীর্ষে ছিলেন পাথুম নিশাঙ্কা। আজ তাকে ছাড়িয়ে শীর্ষে  উঠে গেলেন কুমাল মেন্ডিস। তার সংগ্রহ ২৭৯১ রান। 

আজ শ্রীলংকার জয়ে ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস। ২৬ বলে ২৮ রান করেন সিনেথ জয়াবর্ধনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালিঙ্গাকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

মালিঙ্গাকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের

এবার মোস্তাফিজের ১ ওভারে ২৫ রান, রত্নায়েকে-ঝড়ে ফিকে ব্রোঞ্জের আশা

এবার মোস্তাফিজের ১ ওভারে ২৫ রান, রত্নায়েকে-ঝড়ে ফিকে ব্রোঞ্জের আশা

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

কোনো ম্যাচ হারেনি, তবু বিদায় নিতে হলো নেপালকে

এশিয়ান গেমস ক্রিকেট কোনো ম্যাচ হারেনি, তবু বিদায় নিতে হলো নেপালকে

আরও পড়ুন

মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

যে কারণে জিততে পারেনি বাংলাদেশ

যে কারণে জিততে পারেনি বাংলাদেশ

জয়ের সমান ড্রয়ে উচ্ছ্বসিত আফগানরা

জয়ের সমান ড্রয়ে উচ্ছ্বসিত আফগানরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম