Logo
Logo
×

Advertisement

খেলা

করোনায় আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী সাঁতারু

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৬:৩৬ পিএম

করোনায় আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী সাঁতারু

ক্যামেরণ ফান ডার বার্গা। ফাইল ছবি

Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সাঁতারে সোনাজয়ী দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট ক্যামেরন ফান ডার বার্গা। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। 

২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর অবসর নেন অলিম্পিকে সোনাজয়ী এই সাঁতারু। ৩১ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকার সাঁতারু বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। 

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ক্যামেরুন লিখেছেন, ১৪ দিন ধরে কোভিড-১৯-এ আক্রান্ত। আমার বয়স কম, আমার ফুসফুস এবং হৃদযন্ত্র অনেক মজবুত (ধূমপান করি না) তারপরও এই ভাইরাস আমার দেখা সবচেয়ে মারাত্মক ভাইরাস।

অলিম্পিকে সোনাজয়ী এ সাঁতারু আরও লেখেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে শরীরের ওপর ব্যাপক প্রভাব পড়ে। যদি কোনো অ্যাথলেট এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার শারীরিক ক্ষমতা হ্রাস পায়। এতদিন ধরে পরিশ্রম করে যে শারীরিক সক্ষমতা হয়েছে করোনা আক্রান্ত হওয়ার কারণে সেটা নষ্ট হতে বেশি সময় লাগে না।

সূত্র: জি নিউজ

Advertisement

করোনা ভাইরাস

Advertisement

আরও পড়ুন

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

নিষেধাজ্ঞার ভয় আর বিদ্রুপ পেছনে ফেলে অ্যানফিল্ডে সিটির দাপুটে জয়

নিষেধাজ্ঞার ভয় আর বিদ্রুপ পেছনে ফেলে অ্যানফিল্ডে সিটির দাপুটে জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম