Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

সংগৃহীত

Advertisement

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত চ্যাম্পিয়নসকে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। রবিবার (১১ অক্টোবর) শারজায় ম্যাচটি হয়। বাংলাদেশ জিতেছে ৩ রানে।

আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ভারত ৮ উইকেটে ১৩৮ রানে থেমে যায়। 

বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করেন রনি তালুকদার। তিনি ২৫ বলে ৪০ রান করেন। আরাফাত সানি ৩৮ বলে ৩৭ রান যোগ করেন। নাসির হোসেন করেন ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা ৩ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ভারতের হয়ে অপরাজিত থাকেন পাওয়ান নেগি। তিনি করেন ২৬ রান। ইরফান পাঠান ও ঋষি ধাওয়ান করেন ২৪ রান করে। তাদের চেষ্টা যথেষ্ট ছিল না। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া রান ভারত তাড়া করতে পারেনি।

বল হাতে দারুণ পারফর্ম করেছেন এনামুল হক জুনিয়র। এই বাঁহাতি স্পিনার ৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন। তাকেই ম্যাচসেরা বেছে নেওয়া হয়েছে। আবু জায়েদ রাহী নেন ২ উইকেট। এই দুজনের বোলিংয়ে বাংলাদেশ পায় রুদ্ধশ্বাস এক জয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটন

১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটন

ক্রিকেট ইতিহাসে যা ঘটেছে মোটে ৫ বার, সে রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে যা ঘটেছে মোটে ৫ বার, সে রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ

২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন লিটন

২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন লিটন

বাড়তি সুবিধা পান লিটন

বাড়তি সুবিধা পান লিটন

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

আইসিসির মাসসেরার পুরস্কারে গিলের পঞ্চম জয়, দ্বিতীয়বার সেরা শেফালি

আইসিসির মাসসেরার পুরস্কারে গিলের পঞ্চম জয়, দ্বিতীয়বার সেরা শেফালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম