Logo
Logo
×

Advertisement

খেলা

বাড়তি সুবিধা পান লিটন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

বাড়তি সুবিধা পান লিটন

Advertisement

আবুধাবি টেস্টের চতুর্থ দিন শেষে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছেন। লিটন কুমার দাস সেঞ্চুরি করেন। ফিফটি হাঁকান মেহেদি হাসান মিরাজ। 

দিন শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে লিটন জানালেন উইকেটকিপিং করার কারণে ব্যাটিংয়ে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি।

লিটন বলছিলেন, ‘অবশ্যই উইকেটকিপিং আমায় সাহায্য করে। কারণ উইকেটের পেছনে দাঁড়িয়ে আমি অনেক কিছু বুঝতে পারি, উইকেট সম্পর্কে একটা ধারণা চলে আসে। সেটা আমার ব্যাটিংয়ে অনেকটা সাহায্য করে।’

টেস্ট ক্রিকেট নিয়ে লিটন বলেন, ‘তিনটা ফরম্যাটই আমার ভালো লাগে, তবে টেস্ট ক্রিকেটের মর্যাদাটা একটু ওপরে। কারণ এই ম্যাচটাতে অনেক কিছু হয়। প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে এবং উপভোগ করার মতো অনেক পরিস্থিতি থাকে। তাই আমি টেস্ট ক্রিকেট পছন্দ করি।’

পঞ্চম দিনে স্পিনাররা ভালো করবে বলে বিশ্বাস লিটনের, ‘আমাদের স্পিনাররা ইতিমধ্যেই ভালো জায়গায় বল করছে, আশা করি আরও ভালো জায়গায় বল করে চাপ তৈরি করবে। উইকেট থেকে যদি একটু সাহায্য পায়, তাহলে তাদের জন্য কাজটা সহজ হবে।’

৪৭৯ রানের পাহাড় ডিঙাতে নেমেছে আফগানিস্তান। চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ১৩২ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৭ উইকেট।

পরাজয় এড়িয়ে ড্র করতে হলে কাল পুরো ৩ সেশন ব্যাট করতে হবে আফগানদের। সেটা করতে পারলে তারা ৩৪৭ রান করে জয়ও পেতে পারে। তবে টেস্টের চতুর্থ ইনিংসে ৪৭৯ রান করতে পারলে বিশ্ব রেকর্ড গড়বে আফগানরা।

আবুধাবিতে চলতি টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল। আফগানিস্তান করেছিল ২৪০ রান। বাংলাদেশের লিড ছিল ১০৬ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ৩৬৬ রান পার করে ইনিংস ঘোষণা করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

আরও পড়ুন

বাড়তি সুবিধা পান লিটন

বাড়তি সুবিধা পান লিটন

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম