Logo
Logo
×

Advertisement

খেলা

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সংগৃহীত

Advertisement

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় লিড ইতোমধ্যেই পেয়ে গেছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে তারা ৪৪৩ রানে এগিয়ে আছে। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৩৭। তবে এখন অপেক্ষা লিটন দাসের সেঞ্চুরির। ফিফটির অপেক্ষায় আছেন মেহেদী হাসান মিরাজও।

দিন শুরু হয়েছিল ৬ উইকেটে ২২৩ রান নিয়ে। প্রথম দুই ঘণ্টায় বাংলাদেশ ২৬ ওভার ব্যাট করেছে। এই সময়ে তারা ১১৪ রান তুলেছে। কোনো উইকেট হারায়নি। পুরো সময়টা কাটিয়ে দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। 

দিনের শুরুটা ভালো হয়েছিল লিটনের ব্যাটে। তবে ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। শুরুর দিকেই দুবার জীবন পান তিনি। দুটোই কায়েসের বলে। ১৪ রানে স্লিপে ক্যাচ দেন তিনি। শহিদউল্লাহ কামাল সেটি ধরতে পারেননি। ২৬ রানে কায়েস নিজের বলে ক্যাচ নিতে ব্যর্থ হন। 

এই দুই ‘জীবন’ই লিটনকে খোলস থেকে বের করে আনল যেন। এর পরেই লিটন রান তুলতে থাকেন অবলীলায়। ৭৭তম ওভারের চতুর্থ বলে কায়েসকে চার মারেন লিটন। এই বাউন্ডারিতে বাংলাদেশের লিড ৩৫০ ছাড়িয়ে যায়। একই চারে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও ছোঁন। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিনি এই কীর্তি গড়েন। তার ওপরে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

আক্ষেপ মুশফিক-শান্তর, তৃতীয় দিন শেষে লিড ৩২৯

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আরও পড়ুন

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম